রাশিফল : ৩০ মে ২০১৫


প্রকাশিত: ০৩:০৩ এএম, ৩০ মে ২০১৫

বৃষ ( ২১ এপ্রিল- ২০ মে):
ঠান্ডা জ্বরে ভুগতে পারেন। আজ কর্মচারীদের সাথে অকারণে খারাপ আচরন করে বশতে পারেন।ব্যয় বৃদ্ধির যোগ প্রবল। অনৈতিক যোগাযোগ এড়িয়ে চলুন।

মিথুন (২১ মে - ২০ জুন):
পড়াশোনায় মনবসানো কঠিন হবে। আজ কোনো পরীক্ষা থাকলে তাতে আশানুরূপ সাফল্য পাবেন না। প্রেমের ক্ষেত্রে ভুল বোঝাবুঝির আশঙ্কা রয়েছে। আপনার দ্বৈত মনোভাবের কারনেই ভুল বোঝাবুঝির সুত্রপাত হবে। সন্তানের জন্য উদ্বিগ্ন থাকবেন।

মেষ (২১ মার্চ- ২০ এপ্রিল):
ব্যবসায়ীক অচলাবস্থা কাটিয়ে উঠতে পারবেন। নতুন কোন ব্যবসায়িক চুক্তি করার সময় ভালো ভাবে পড়ে নেবেন। আজ আপনার দাম্পত্য সম্পর্কের উন্নতি হবে। নব দম্পতির দিনটি ভালো বলা যায়। পারিবারিক পরিবেশ অনুকূল থাকবে। কোন আত্মীয়ের বাসায় বেড়াতে যেতে পারেন।

কর্কট (২১ জুন- ২০ জুলাই ):
আপনার প্রত্যাশিত কাজে অগ্রগতি হবে। তবে পারিবারিক কারনে মন অস্থির থাকতে পারে। মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে উদ্বেগে ভুগতে পারেন। আজ জমিজমা সংক্রান্ত বিরোধের অবসান হতে পারে।

সিংহ (২১জুলাই- ২১ আগষ্ট):
ভাইবোনের কারো কর্ম লাভের যোগ রয়েছে। আজ পুস্তক প্রকাশক ও লেখকদের ভালো সময়। আপনার সাহস ও পরাক্রম বৃদ্ধি পাবে। শত্রু পক্ষ আপনার সাহস দেখে আজ পালাবে। ভালো কোনো সংবাদ পাবেন। মন ভালো হয়ে উঠবে।

কন্যা (২২ আগষ্ট- ২২ সেপ্টেম্বর):
আজ পাওনা টাকা আদায়ের যোগ প্রবল। আয় বৃদ্ধির পাশা পাশি সঞ্চয়ের প্রচেষ্টা সফল হবে। আজ কোনো শ্যালকের সাহায্য পেতে পারেন। আপনার কথায় ও কাজে আজ এগিয়ে যাবেন। ভালো খাদ্যর যোগ রয়েছে।

তুলা (২৩ সেপ্টেম্বর- ২১ অক্টোবর):
মানসিক জোড় বৃদ্ধি পাবে। কাজে উন্নতি করতে থাকবেন। আপনার প্রভাব প্রতিপত্তি বৃদ্ধির যোগ প্রবল। আজ কোনো বিশিষ্টজনের সাথে সাক্ষাতে সুফল পাবেন। ব্যবসায়িক মিটিং এ সফলতা পাবেন। অসুস্থদের সুস্থতার লক্ষন দেখা যায়।

বৃশ্চিক (২২ অক্টোবর- ২০ নভেম্বর ):
ব্যয় বৃদ্ধির যোগ প্রবল। বিদেশ গমনের সুযোগ পাবেন। বৈদেশিক লেনদেনে লাভবান হবার যোগ প্রবল। ট্রাভেল এজেন্সির ব্যবসায় ভালো লাভ হবে। কোন প্রিয়জনের খবর পেতে পারেন।

ধনু (২১ নভেম্বর - ২০ ডিসেম্বর):
ব্যবসা বানিজ্যে আয় বৃদ্ধি পাবে। ভাই-বোনের দ্বারা উপকৃত হবার সম্ভাবনা রয়েছে। আজ আপনার বিভিন্ন উৎস থেকে আয় হবে। বন্ধুদের সাহায্যে কোনো কাজে সুফল পাবেন। ভালো কোনো সংবাদে মন আনন্দে নেচে উঠবে। প্রেম শুভ।

মকর (২১ ডিসেম্বর- ২০ জানুয়ারী):
বেকারত্বের অভিশাপ থেকে মুক্ত হতে পারেন। বেতন আশানরূপ না হলেও কর্ম ভালো হবে। আজ বিক্রয় প্রতিনিধীরা ভালো করবেন। বেসরকারি চাকরীজীবির ব্যস্ততা বৃদ্ধি পাবে। আজ প্রভাবশালী কর্মকর্তার নেক নজরে পড়তে পারেন।

মীন (১৯ ফেব্রুয়ারী - ২০ মার্চ):
কোনো খারাপ সংবাদে মন খারাপ থাকতে পারে । কোন নিকটাত্মিয়র মৃত্যু সংবাদে শোকাতুর হতে পারেন। মামলা মোকর্দ্দমা, পুলিশি হয়রানি বা ছিনতাই রাহাজানির শিকার হতে পারেন। কিছু টাকা লোকসান হতে পারে। ঋণ করার প্রয়োজন হতে পারে।

কুম্ভ (২১ জানুয়ারী - ১৮ ফেব্রুয়ারী):
আমদানি-রফতানিকারকদের ব্যবসায় ভালো লাভ হবে। আজ উচ্চ শিক্ষার উদ্দ্যেশ্যে বিদেশ সংক্রান্ত বিষয়ে ভালো ফল পাবেন। আপনার ধর্মীয় ও আধ্যাত্মীক বিষয়ে আকর্শন বাড়বে। ভাগ্য উন্নতির সুযোগ আসবে।

এআরএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।