আজকের জোকস : ৩০ মে ২০১৫


প্রকাশিত: ০৬:৩৯ এএম, ৩০ মে ২০১৫

দুই ফকিরের মধ্যে কথা হচ্ছে-

১ম ফকির : কী রে, তোর চোখে আর গালে ব্যান্ডেজ কেন? কাল তো দেখলাম এক মহিলার সঙ্গে পার্কে বসে থাকতে।
২য় ফকির : গতকাল তুই যা দেখেছিস, আমার বউও তাই দেখেছে!

***
স্যার : মিঠুন, বলতো গরু আমাদের কি দেয়?
মিঠুন : গরু আমাদের গুঁতো দেয় স্যার!

***
প্রথম বন্ধু : কী রে, গত পরীক্ষায় ইংরেজীতে সর্বোচ্চ নম্বর পেলি, এবার ফেল! ব্যাপারটা কী বলতো?
দ্বিতীয় বন্ধু : আর বলিস না দোস্ত, ইংরেজী পরীক্ষার দিন ভুলে পকেটে করে বিজ্ঞান বই নিয়ে গিয়েছিলাম!

এইচএন/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।