আজকের জোকস : ০২ জুন ২০১৫


প্রকাশিত: ০৬:২৮ এএম, ০২ জুন ২০১৫

স্ত্রী : বলো তো, স্বামী ও গাধার মধ্যে পার্থক্য কী?
স্বামী : স্বামী গাধা হতে পারে। কিন্তু গাধাও এত বড় গাধা নয় যে, সে স্বামী হবে!

***
বাবু : ডাক্তার সাহেব, আমাকে মৌমাছি কামড় দিয়েছে। খুব ব্যথা হচ্ছে। কিছু একটা করুন।
ডাক্তার : ভয় পাবে না। চিন্তার কিছু নেই। আমি একটা মলম লাগিয়ে দিচ্ছি।
বাবু : কিন্তু মলম লাগাবেন কীভাবে? মৌমাছি তো এতক্ষণে অনেক দূরে চলে গেছে!
ডাক্তার : মৌমাছির ওপর না। মলম লাগাব যেখানে কামড় দিয়েছে সেখানে।
বাবু : আচ্ছা, তাহলে আপনাকে আমার বাগানে যেতে হবে, আমগাছের নিচে। মৌমাছিটি সেখানে বসেই কামড়টা দিয়েছে!
ডাক্তার : ওরে বোকা! আমি তোমার শরীরের যেখানে কামড় দিয়েছে সেখানে লাগাবো।
বাবু : ও! কামড় দিয়েছে আঙ্গুলের মাথায়।
ডাক্তার : কোনটা?
বাবু : সেটা তো আমি ঠিক বলতে পারবো না। ওখানে অনেক মৌমাছি ছিল। আর সব দেখতে একই রকম!

***
স্ত্রী : মেহমান আসছে, কিন্তু ঘরে ডাল ছাড়া কিছু নাই, কী করবো এখন?
গোপাল : যখন তিনি আসবেন, তখন কিচেনে একটা বাসন ফেলে দেবে, আমি জিজ্ঞেস করবো, `কী হয়েছে`, তুমি তখন বলবে, `কোরমা পড়ে গেছে`। এরপর আরেকটা বাসন ফেলবে, তুমি তখন বলবে, বিরিয়ানি পড়ে গেছে। আমি বলবো, `ঠিক আছে, ডাল-ই নিয়ে এসো` মেহমান তখন কিছু মনে করবেন না`
মেহমান আসার পর কিচেন থেকে বাসন পড়ার শব্দ পেয়ে গোপাল জিজ্ঞেস করলো, `কি হয়েছে`?
স্ত্রী জবাব দিলো, ডাল-ই পড়ে গেছে!

এইচএন/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।