বিশ্বের কনিষ্ঠতম নানী হলেন রিফকা
২৩ বছরে মা হওয়ার কথা এখন অনেকেই ভাবেন না। সেখানে এ যুগে মাত্র ২৩ বছর বয়েসে নানী হয়ে গেলেন এক রোমানিয়ান তরুণী। রিফকা স্টানেসকু নামের সেই তরুণী নানী হয়ে মহাখুশি। তবে নিজের অজান্তেই তিনি বিশ্বরেকর্ড করে ফেলেছেন।
১২ বছর বয়সে মা হয়েছিলেন রিফকা। রিফকা মেয়ের নাম দিয়েছিলেন মারিয়া। মারিয়া মাত্র ১১ বছর বয়েসে মা হলেন। মারিয়ার ছেলে হয়। তার মানে মাত্র ২৩ বছর বয়েসে নানী হলেন রিফকা। অপরদিকে রিফকার মা আবার মাত্র ৪০ বছর বয়েসে পুতিকে দেখতে পেলেন।
রিফকা রোমানিয়ার যে গ্রামে জন্ম নিয়েছিলেন। সেই গ্রামের রীতি সবার খুব অল্প বয়েসে বিয়ে ও বাচ্চা হওয়ার। রিফকা যখন ২ বছরের ঠিক মত বসতেও শেখেনি, তখনই তার বাকদান হয়ে যায়। ১১ বছর বয়েসেই সন্তান সম্ভবা হয়েছিলেন তিনি।
এসএইচএস/আরআইপি