রাশিফল : ৪ জুন ২০১৫


প্রকাশিত: ০২:১০ এএম, ০৪ জুন ২০১৫

মিথুন (২২ মে-২১ জুন):
বিদেশ যাত্রার ক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে। পারিবারিক দ্বন্দ্বের অবসানে আপনার উদ্যোগ ফলপ্রসূ হতে পারে। আজ কারও কাছ থেকে প্রেমের প্রস্তাব পেতে পারেন। যাবতীয় কেনাকাটা শুভ।

কর্কট (২২ জুন-২২ জুলাই):
ব্যবসায় নতুন বিনিয়োগ আশার সঞ্চার করবে। বিদেশ যাত্রার ক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে। আজ কারও প্রেমের আহ্বানে সাড়া দিতে হতে পারে। রাজনীতিতে আপনার অবস্থান সুসংহত হতে পারে।

মেষ (২১ মার্চ-২০ এপ্রিল):
ব্যবসায় আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। আজ আপনার অর্থভাগ্য বিশেষ শুভ। ভেঙে যাওয়া প্রেমের সম্পর্ক জোড়া লাগতে পারে। সৃজনশীল কাজের জন্য সম্মাননা পেতে পারেন।

বৃষ (২১ এপ্রিল-২১ মে):
ব্যবসায়িক ভ্রমণ ফলপ্রসূ হতে পারে। পারিবারিক দ্বন্দ্বের অবসান হবে। আজ কারও প্রেমের আহ্বানে সাড়া দিতে হতে পারে। বেকারদের কারও কারও জন্য আজ সুখবর আছে। দূরের যাত্রা শুভ।


সিংহ (২৩ জুলাই-২৩ আগস্ট):
ফাটকা ব্যবসায়ে বিনিয়োগ করে লাভবান হতে পারেন। আজ আকস্মিকভাবে অর্থপ্রাপ্তির সম্ভাবনা আছে। প্রেমবিষয়ক জটিলতার অবসান হতে পারে। রাজনৈতিক তৎপরতা শুভ। স্বাস্থ্য ভালো যাবে।

কন্যা (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর):
ব্যবসায় আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। ফেসবুকে কারও সঙ্গে মতবিনিময় থেকে প্রেমের শুভসূচনা হতে পারে। দূরের যাত্রা শুভ। রাজনৈতিক কর্মকাণ্ড থেকে দূরে থাকুন।

তুলা (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর):
ব্যবসায়ে শুভ যোগাযোগ ঘটতে পারে। পারিবারিক সমস্যার সমাধানে আপনার উদ্যোগ ফলপ্রসূ হতে পারে। সামাজিক কর্মকাণ্ডের জন্য প্রশংসিত হবেন। প্রেমে সাফল্যের দেখা পাবেন।

বৃশ্চিক (২৪ অক্টোবর-২২ নভেম্বর):
বেকারদের কেউ কেউ ঝুঁকিপূর্ণ বিদেশ যাত্রায় সফল হতে পারেন। যাবতীয় কেনাকাটা শুভ। প্রেমের ক্ষেত্রে আগের ব্যর্থতা ঘুচতে পারে। কর্মস্থলে আজ আপনার কাজের যথাযথ মূল্যায়ন হবে।

ধনু (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর):
বৈদেশিক বাণিজ্যে শুভ যোগাযোগ ঘটতে পারে। পাওনা আদায়ে তৎপর হোন। বেকারদের কেউ কেউ আজ নতুন কাজের সন্ধান পাবেন। ব্যর্থ প্রেমের সম্পর্কে নতুন সম্ভাবনা উঁকি দিচ্ছে।

মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ):
ব্যবসায়িক যোগাযোগ শুভ। আজ হঠাৎ করেই হাতে টাকাপয়সা চলে আসতে পারে। পারিবারিক সম্প্রীতি বজায় রাখার স্বার্থে অন্যের মতামতকে আজ গুরুত্ব দিতে হতে পারে। প্রেমে সাফল্যের দেখা পাবেন।

মকর (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি):
ব্যবসায়ে আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। শিক্ষা কিংবা গবেষণার জন্য সম্মাননা পেতে পারেন। প্রেমের ক্ষেত্রে আগের ব্যর্থতা ঘুচতে পারে। রাজনৈতিক শোভাযাত্রা এড়িয়ে চলুন।

কুম্ভ (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি):
বিদেশ যাত্রার ক্ষেত্রে হাতছাড়া হয়ে যাওয়া সুযোগ ফিরে আসতে পারে। প্রেমিক-প্রেমিকার মনের আকাশে জমে থাকা কালো মেঘ আজ দূর হতে পারে। দূরের যাত্রা শুভ। রাজনীতি থেকে দূরে থাকুন।

এআরএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।