যুক্তরাষ্ট্রের ৭ শতাংশ মানুষ সঙ্কর জাতির


প্রকাশিত: ১১:০৩ পিএম, ১১ জুন ২০১৫

বর্তমানে যুক্তরাষ্ট্রের জনসংখ্যার ৭ শতাংশই সঙ্কর জাতির। সম্প্রতি এক জরিপে উঠে এসেছে এই তথ্য।

বিখ্যাত পিউ রিসার্চ সেন্টার পরিচালিত এই জরিপের ফলাফল যুক্তরাষ্ট্রের জরিপ বিভাগের অনুমানের তিন গুনেরও বেশি।

জরিপে আরো যে বিষয়টি উঠে এসেছে তা হলো, এদের ৩৯ শতাংশ মানুষ নিজেদের সঙ্কর জাতিবৈশিষ্ট্য স্বীকার করেন। বাকিরা নিজেদের নেটিভ আমেরিকান সাদাদের বংশধর বলেই পরিচয় দেন।

বিভিন্ন জাতির মিশ্রণের প্রবণতা বেশ ভালভাবেই প্রতিষ্ঠা পেল এই জরিপের ফলাফল থেকে।

এসআরজে

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।