রাশিফল : ১২ জুন ২০১৫


প্রকাশিত: ০২:০৭ এএম, ১২ জুন ২০১৫

মিথুন: মহৎ কাজে নেমে অপবাদ জুটতে পারে। শেয়ার বাজারে ক্ষতির আশঙ্কা। অপ্রত্যাশিতভাবে কর্মসমস্যার সমাধান হয়ে যেতে পারে।
     
কর্কট: বুদ্ধি স্থির রেখে কর্মস্থলে বিপদের মোকাবেলা। মাতৃস্থানীয়া স্বজনের আচরণে কষ্ট পেতে পারেন। আটকে থাকা টাকা হাতে আসার সম্ভাবনা।

মেষ: স্মৃতিবিভ্রাটে বা অন্যমনস্কতায় কর্মস্থলে বিড়ম্বনার আশঙ্কা। সম্পত্তি-মামলায় শুভ ফলের আশা। ভ্রমণের পরিকল্পনা কোনো কারণে ভেস্তে যেতে পারে।
     
বৃষ: মৌলিক পন্থায় কর্মসমস্যার সমাধানের আশা। বন্ধুর প্রতারণায় মানসিক ক্লেশ। প্রিয়জনের শুভ লাভ ত্বরান্বিত হতে পারে।

সিংহ: কর্মক্ষেত্রে বহু শ্রমের বিলম্বিত স্বীকৃতি। অন্যদের ঝগড়া মেটাতে গিয়ে বিড়ম্বনার মুখে পড়তে হতে পারে। দুর্জনের ষড়যন্ত্র বানচাল করে কার্যোদ্ধার।
     
কন্যা: নতুন কর্মোদ্যমে উন্নতির সূচনা। ললিতকলায় ব্যুৎপত্তির স্বীকৃতি মিলতে পারে। গুপ্তশত্রুর ব্যাপারে বাড়তি সতর্কতা দরকার।
     
তুলা: কর্মসূত্রে দূরভ্রমণের সুযোগ আসতে পারে। সম্পত্তি ক্রয়বিক্রয় নিয়ে গুরুজনের সঙ্গে মতান্তর ও মনান্তর। বন্ধুর আর্থিক সঙ্কটে পাশে দাঁড়াতে গিয়ে বিপত্তির আশঙ্কা।
     
বৃশ্চিক: চাকরিতে বদলির সম্ভাবনায় মানসিক চাপ। দুঃসময়ে বন্ধুকে পাশে পেতে পারেন। দন্তক্ষয়ে ভোগান্তি।

কুম্ভ: ভাগ্যোদয়ের আশায় কর্মস্থল বদলের চিন্তা সফল না-ও হতে পারে। বন্ধুকে ঘিরে দাম্পত্য জীবনে অশান্তি। পাওনা টাকা ফেরত পেতে পারেন।
     
মীন: বৃত্তিশিক্ষায় সাফল্য, সেই সূত্রে কর্মোন্নতির সম্ভাবনা। গুরুজন ও ভাইবোনের সঙ্গে অকারণ বিরোধে মানসিক ক্লেশ।
     
ধনু: সৃষ্টিশীল কাজের বিশেষ স্বীকৃতির যোগ। হারানো দ্রব্যার্থ ফেরত পেতে পারেন। নিকটজনের শত্রুতায় মানসিক স্থিতি নড়ে যেতে পারে।
     
মকর: অত্যধিক উদার মানসিকতার জন্য কর্মস্থলে বিড়ম্বনা। ব্যবসায় হঠকারী বিনিয়োগে ক্ষতির আশঙ্কা। পাকাশয়ের সমস্যায় দুর্ভোগ।

এআরএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।