আমজাদ খান চৌধুরী নার্সিং কলেজে ভর্তি চলছে

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৪:৫৯ পিএম, ০৫ মার্চ ২০২৬
আমজাদ খান চৌধুরী নার্সিং কলেজ/ ছবি- সংগৃহীত

প্রাণ-আরএফএল গ্রুপের প্রতিষ্ঠাতা আমজাদ খান চৌধুরীর নামে নাটোরে প্রতিষ্ঠিত আমজাদ খান চৌধুরী নার্সিং কলেজে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে ভর্তি শুরু হয়েছে।

এখানে রয়েছে ৪ বছর মেয়াদি বিএসসি ইন নার্সিং (বেসিক), ৩ বছর মেয়াদি ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি এবং ৩ বছর মেয়াদি ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্স।

বাংলাদেশ নার্সিং কাউন্সিল কর্তৃক নিবন্ধিত এ প্রতিষ্ঠান বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় কর্তৃক অনুমোদিত ও রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত।

আমজাদ খান চৌধুরী নার্সিং কলেজ নাটোরের পীরগঞ্জের চাঁদপুরে অবস্থিত। এ নার্সিং কলেজে ভর্তি সংক্রান্ত যে কোনো তথ্য জানতে যোগাযোগ করতে পারেন-
ই-মেইল: [email protected]
ফেসবুক: https://www.facebook.com/Amjadkhanchownursingcollege
ওয়েবসাইট: www.akcnc.edu.bd
হটলাইন নম্বর: ০১৭০৪-১৫৮৪৯৬, ০১৭০৪-১৫৫৮৮৮, ০১৭০৪-১৫৫৯৯৯।

কেএসআর/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।