ওমান উপকূলে তেলবাহী জাহাজে হামলা

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৩:২০ পিএম, ০১ মার্চ ২০২৬
ওমান উপকূল/ ছবি: এএফপি (ফাইল)

ওমান উপকূলের কাছে একটি তেলবাহী জাহাজে হামলার ঘটনা ঘটেছে। ওমানের সামুদ্রিক নিরাপত্তা কেন্দ্র জানিয়েছে, পালাউ পতাকাবাহী তেল ট্যাঙ্কার স্কাইলাইটে মুসানদাম উপকূল থেকে প্রায় পাঁচ নটিক্যাল মাইল দূরে হামলা চালানো হয়।

হামলায় চারজন আহত হয়েছেন। জাহাজের ২০ জন ক্রুকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে। তাৎক্ষণিকভাবে হামলার ধরন বা দায়ীদের বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।

এর আগে ওমানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, দেশের ডুকম বন্দরে দুটি ড্রোন হামলা চালানো হয়। এতে একজন বিদেশি শ্রমিক আহত হন।

সাম্প্রতিক এসব ঘটনার পর উপসাগরীয় অঞ্চলের সামুদ্রিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ বেড়েছে।

এদিকে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ২৭ ঘাঁটিতে হামলার ঘোষণা দিয়েছে ইরান। ইরানি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)-এর বরাতে রাষ্টীয় সংবাদমাধ্যম জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার জবাবে তারা এ অঞ্চলে ষষ্ঠ ধাপের হামলা চালাচ্ছে।

আইআরজিসি জানিয়েছে, তারা ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলোতে ‘বৃহৎ পরিসরের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা’ চালিয়েছে । যুক্তরাষ্ট্রের ২৭টি ঘাঁটি, ইসরায়েলের তেল নফ এয়ারবেস, তেল আবিবের হাকিরিয়া শহরে ইসরায়েলি সেনাবাহিনীর কমান্ড সদর দপ্তর এবং একই শহরের একটি বড় প্রতিরক্ষা শিল্প কমপ্লেক্স এসব হামলার লক্ষ্যবস্তু ছিল।

তারা আরও জানিয়েছে, ইরানি বাহিনী ‘ধাপে ধাপে কড়া প্রতিশোধমূলক পদক্ষেপ গ্রহণ করবে, যা দুঃখজনক হলেও জোরালো হবে।’

সূত্র: এএফপি

এমএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।