খামেনির মৃত্যুতে ‘কাম ডাউন’ গানে ইরানি তরুণীদের উদ্দাম নৃত্য ভাইরাল

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৯:১৬ পিএম, ০১ মার্চ ২০২৬
ছবি: এক্স

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির মৃত্যু খবর ছড়িয়ে পড়ার পর বিশ্বের বিভিন্ন প্রান্তে বসবাসরত ইরানি প্রবাসীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে।

ইরানের তেহরানের বাসিন্দা একটি দল তরুণীর উদ্দাম নৃত্য ভাইরাল হয়েছে। সেলিনা গোমেজের 'ক্লাম ডাউন' গানে তাদের নাচতে দেখা গেছে।

তবে রোববার (১ মার্চ) ডেনমার্কের আলবোর্গ শহরে একদল ইরানি প্রবাসীকে রাস্তায় নেমে  নাচ গানে ব্যাপক আনন্দ উল্লাস করতে দেখা গেছে।

সংবাদমাধ্যম ইরান ইন্টারন্যাশনাল-এর কাছে পাঠানো একটি ভিডিওতে দেখা গেছে, ডেনমার্কের এই শহরে বসবাসরত ইরানি নাগরিকরা খামেনির মৃত্যুর সংবাদে উচ্ছ্বাস প্রকাশ করছেন।

ভিডিওতে দেখা যায়, প্রবাসীরা দলবদ্ধভাবে নেচে এবং স্লোগান দিয়ে আনন্দ প্রকাশ করছেন। অনেককে ইরানের প্রাচীন পতাকা (সিংহ ও সূর্য খচিত) বহন করতে দেখা গেছে।

কেএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।