বিধ্বস্ত বিমানটির পেছনাংশের সন্ধান লাভ


প্রকাশিত: ০৭:৫৩ এএম, ০৭ জানুয়ারি ২০১৫

ইন্দোনেশিয়ার জাভা সাগরে বিধ্বস্ত হওয়ায় এয়ারএশিয়ার যাত্রীবাহী বিমানটির পেছনের অংশের খোঁজ পাওয়া গেছে। বিমান অনুসন্ধান ও উদ্ধারকারী দলের প্রধান ফ্রান্সিসকুস ব্যামব্যাং সোয়েলিসটায়ো বুধবার এ তথ্য জানিয়েছেন।

ফ্লাইটের সমস্ত ডাটা সংরক্ষিত ব্ল্যাক বক্স বিমানের পেছনের অংশে থাকে। তাই খুব শিগগিরই ব্ল্যাক বক্সটি পাওয়ার আশা করছেন উদ্ধারকারীরা। আর এটি পাওয়া গেলে বিমান দুর্ঘটনার কারণ স্পষ্ট করে জানা যাবে।

গত বছরের ২৮ ডিসেম্বর সকালে ইন্দোনেশিয়ার সুরাবায় থেকে সিঙ্গাপুরে যাওয়ার পথে খারাপ আবহাওয়ার কারণে জাভা সাগরে বিধ্বস্ত হয় বিমানটি। এতে ১৬২ জন আরোহী ছিল। এখন পর্যন্ত বিমানটির প্রায় ৪০ জন যাত্রীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। তবে অলৌকিক না হলে এই দুর্ঘটনায় কাউকে আর জীবিত পাওয়া সম্ভাবনা নেই বলে জানিয়েছেন উদ্ধারকর্মীরা।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।