ঢাকায় বৃষ্টি কমতে পারে দুপুরে, দিনভর মেঘলা থাকবে আকাশ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৯:১৯ এএম, ২৯ এপ্রিল ২০২৬
ফাইল ছবি

 

সকাল থেকে ঢাকায় মুষলধারে বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টি আজ বুধবার দুপুর ১২টার দিকে কমে আসতে পারে। এরপর বিরতি দিয়ে বিকেল কিংবা সন্ধ্যায় ফের শুরু হতে পারে।

বুধবার (২৯ এপ্রিল) সকালে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ কাজী জেবুন্নেছা জাগো নিউজকে এসব তথ্য জানান।

তিনি বলেন, বৃষ্টি অনবরত হবে না। যেহেতু এখন মন্সুন (মৌসুমি) সিজন  না। দুপুর ১২টার দিকে বৃষ্টি কমে যেতে পারে। এরপর বিকেল কিংবা সন্ধ্যায় ফের বৃষ্টি শুরু হতে পারে। তবে দিনভর আকাশ মেঘলা থাকতে পারে।

এদিকে গতকাল ২৮ এপ্রিল দেশজুড়ে বৃষ্টি হয়েছে। সর্বোচ্চ ১৫২ মিলিমিটার বৃষ্টি হয়েছে ভোলায়। দ্বিতীয় সর্বোচ্চ বৃষ্টি হয়েছে সিলেটে ৯২ মিলিমিটার। এসময় ঢাকায় ৫ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

আরএএস/জেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।