দ্য নিউইয়র্ক টাইমস

ইরান যুদ্ধে ‘অপরীক্ষিত’ ক্ষেপণাস্ত্রের নিরীক্ষা চালিয়েছে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৩:৪০ পিএম, ৩০ মার্চ ২০২৬
এআই

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের মধ্যে ইরানের দক্ষিণাঞ্চলের লামের্দ শহরে নতুন একটি ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এই হামলায় ব্যবহৃত ক্ষেপণাস্ত্রটি এর আগে কোনো যুদ্ধে ব্যবহার করেনি মার্কিন সামরিক বাহিনী।

অপরীক্ষিত এই ক্ষেপণাস্ত্রটি ইরান যুদ্ধে প্রথমবারের পরীক্ষা করা হয়েছে বলে মার্কিন প্রতিরক্ষা বিভাগ পেন্টাগনের বরাতে অনুসন্ধানী সংবাদ প্রকাশ করেছে দ্য নিউ ইয়র্ক টাইমস।

এই ক্ষেপণাস্ত্র হামলার লক্ষ্যবস্তু ছিল একটি স্পোর্টস হল। ওই ক্ষেপণাস্ত্রের আঘাতে অন্তত ২১ জন নিহত হয়েছেন বলে স্থানীয় সূত্র জানিয়েছে।

২৮ ফেব্রুয়ারি একই দিনে ইরানের আরেক শহর মিনাবে যুক্তরাষ্ট্রের টমাহক ক্ষেপণাস্ত্র হামলায় একটি স্কুলে ১৭৫ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

অনুসন্ধানী প্রতিবেদনে বলা হয়েছে, হামলায় ব্যবহৃত অস্ত্রটি যুক্তরাষ্ট্রের নতুন ধরনের প্রিসেশন স্ট্রাইক মিসাইল (পিআরএসএম) যা আগে কোনো যুদ্ধে ব্যবহার করা হয়নি।

রিপোর্ট অনুযায়ী, যুক্তরাষ্ট্র নতুন ধরনের যে ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে তা একটি স্বল্প পাল্লার ব্যালেস্টিক মিসাইল। ক্ষেপণাস্ত্রটি লক্ষ্যবস্তুর ওপরে বিস্ফোরিত হয়ে চারদিকে ধাতব কণিকা ছড়িয়ে দেয়, যার ফলে বিস্তৃত এলাকায় ক্ষতি হয়।

ভিডিও ফুটেজ, সিসিটিভি চিত্র এবং হামলার পরবর্তী ছবি বিশ্লেষণ করে দেখা গেছে, বিস্ফোরণের ধরন ও ক্ষয়ক্ষতির চিহ্ন এই মিসাইলের বৈশিষ্ট্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।

বিশ্লেষকদের মতে, সামরিক লক্ষ্যবস্তুর কাছাকাছি অবস্থান লক্ষ্য করলেও এই হামলাগুলোতে বেসামরিক স্থাপনায় আঘাত লাগায় আন্তর্জাতিক মহলে উদ্বেগ তৈরি করেছে।

কেএম 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।