মার্কিন সেনাপ্রধান জেনারেল র‌্যান্ডি জর্জ বরখাস্ত

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৬:১০ এএম, ০৩ এপ্রিল ২০২৬
জেনারেল র‌্যান্ডি জর্জ/ছবি: সংগৃহীত (এপি)

মার্কিন সেনাপ্রধান জেনারেল র‌্যান্ডি জর্জকে বরখাস্ত করেছেন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। পেন্টাগনের শীর্ষ পর্যায়ে বড় ধরনের রদবদলের অংশ হিসেবে স্থানীয় সময় বৃহস্পতিবার (২ এপ্রিল) তাকে বরখাস্ত করা হয়।

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তরের দুই কর্মকর্তা ও এক সংশ্লিষ্ট ব্যক্তি রয়টার্সকে এ তথ্য নিশ্চিত করেছেন।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, পিট হেগসেথ প্রতিরক্ষা বিভাগকে নতুনভাবে সাজাতে দ্রুত পদক্ষেপ নিয়েছেন। তিনি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জাতীয় নিরাপত্তা এজেন্ডা বাস্তবায়ন করতে চান। সে কারণে জেনারেল এবং অ্যাডমিরালদের বরখাস্ত করছেন।

তবে জেনারেল জর্জের হঠাৎ বিদায়ের কোনো সুনির্দিষ্ট কারণ না জানালেও পেন্টাগন বিষয়টিকে ‘অবসর’ হিসেবে উল্লেখ করেছে। যদিও তার মেয়াদ আরও এক বছরের বেশি সময় বাকি ছিল।

ইএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।