পাকিস্তানে চার্চে আত্মঘাতি হামলায় নিহত ১৫
পাকিস্তানে লাহোরের দুইটি চার্চে আত্মঘাতি বোমা হামলায় অন্তত ১৫ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে অন্তত ৬৮ জন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারনা করা হচ্ছে। খবর সিএনএন।
খবরে বলা হয়েছে, লাহরের ইয়োহানাবাদ এলাকায় দুই আত্মঘাতী চার্চের গেইটে বিস্ফোরণ ঘটালে হতাহতের এ ঘটনা ঘটে। পাকিস্তানের তেহরিক-ই-তালেবান (টিটিপি) সংশ্লিষ্ট জামাতুল আহরার এ হামলার দায় স্বীকার করেছে। হতাহতদের লাহোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের মধ্যে এক শিশু ও এক পুলিশ সদস্যও রয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার খ্রীষ্ঠান অধ্যুষিত ওই এলাকার ক্যাথলিক চার্চ ও খ্রিষ্ট চার্চে প্রার্থনাকে কেন্দ্র প্রচুর লোক জমায়েত হয়েছিল। এ সময় বিস্ফোরণের এ ঘটনা ঘটে।
এক প্রত্যক্ষদর্শী জানান, চার্চের ভেতরে প্রবেশের সময় সন্দেহভাজন এক ব্যক্তিকে বাধা দেয় নিরাপত্তারক্ষীরা। ভেতরে প্রবেশে ব্যর্থ হয়ে গেটের সামনেই সে বিস্ফোরণ ঘটায়।
এদিকে, বোমা হামলার পরপরই সন্দেহভাজন এক যুবককে পিটিয়ে হত্যা করেছে উচ্ছৃঙ্খল জনতা।
এএইচ/পিআর