সার্কভুক্ত দেশে বেড়ানোর টাকা যোগাবে সরকার


প্রকাশিত: ০৪:২৮ পিএম, ১৫ মার্চ ২০১৫

বিশ্বের দীর্ঘতম সমুদ্রসৈকত কক্সবাজারে বসে সূর্যাস্ত, কিংবা নেপালে অন্নপূর্ণা, কে-টু’র কাছাকাছি সোনালি সূর্যোদয়, অথবা ভুটানের প্রকৃতি- কার না দেখে আসতে মন চায়। কিন্তু অর্থের যোগানটাই বাধা হয়ে দাঁড়ায় অনেকের জন্য।

ভারত সরকার ভ্রমণপিপাসু মানুষদের জন্য তাই চালু করেছে এক বিশেষ ছাড়ের। সার্কভুক্ত দেশে, মানে বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলংকা, নেপাল, ভুটান অথবা আফগানিস্তানে কেন্দ্রীয় সরকারের কোনো চাকুরে বেড়াতে যেতে চাইলে পাবেন এই বিশেষ লিভ ট্র্যাভেল কনসেশন (এলটিসি)।

ভারতের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিং জানিয়েছেন, সার্কভুক্ত দেশগুলোর পর্যটন শিল্পের বিকাশের লক্ষ্যেই এই উদ্যোগ নিয়েছেন তারা।

অবশ্য ভারতে এই এলটিসি এর আগে থেকেই চালু আছে অভ্যন্তরীণ ভ্রমণে জম্মু-কাশ্মির, উত্তর-পূর্ব ভারত এবং আন্দামান নিকোবর দীপপুঞ্জে বেড়ানোর জন্য।

এসআরজে

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।