রাজস্থানে নিষিদ্ধ হচ্ছে উট হত্যা
ভারতের মরুরাজ্য রাজস্থানে নিষিদ্ধ হচ্ছে উট হত্যা। এ বিষয়ে একটি মৌখিক বিলও পাস করেছে রাজ্য সরকার। রাজস্থান ক্যামেল বিল ২০১৫ নামে বিলটি উত্থাপনের পর সামান্য বিতর্কের পর পাস হয়।
বিরোধী দল কংগ্রেসের আইনজীবী গোবিন্দ সিং দোতাসার দাবি করেন আইনটি পরবর্তীতে সিলেকশন কমিটিতে তোলা হবে। তিনি আরও বলেন, এই আইনের বিরোধিতা করলে তাদের আইনের আওতায় আনা হবে।
দেশটির পশুপালন মন্ত্রী পি এল সাইনি বলেন, হত্যার জন্য বিপুল পরিমাণ উট রাজ্য থেকে বাইরে চলে যাচ্ছে। বিধায় এ ধরনের উদ্যোগ নেয়া হচ্ছে। আন্তর্জাতিকভাবেও অনেক উট হত্যা করা হচ্ছে।
বিদ্যামান আইনে এ সমস্যা সমাধানে যথেষ্ট কার্যকর নয় বলে জানান তিনি। অমান্যকারীদের এক বছর থেকে সর্বোচ্চ পাঁচ বছর পর্যন্ত সাঁজার বিধান রাখা হয়েছে আইনটিতে।
বিএ/এমএস