বিমান দুর্ঘটনায় নিহতদের পরিবারকে ৪০ হাজার পাউন্ড আর্থিক সহায়তা
ফ্রান্সের আল্পস পর্বতমালায় বিমান দুর্ঘটনায় নিহতদের পরিবারকে ৪০ হাজার ব্রিটিশ পাউন্ড আর্থিক সহায়তা দেয়ার ঘোষণা দেওয়া হয়েছে। শুক্রবার জার্মানির জাতীয় বিমান সংস্থা লুফথানসা এ ঘোষণা দেয়। খবর : ডেইলি মেইল অনলাইন।
আইন বিশেষজ্ঞরা বলছেন, দুর্ঘটনায় নিহতদের পরিবার আর্থিক ক্ষতিপূরণ হিসেবে দ্বিগুন সহায়তা পেত যদি বিমান সংস্থা লুফথানসা আগে থেকেই জানত পারত যে, জার্মানউইংয়ের কো-পাইলট অন্দ্রেজ লুবিটস মানসিক রোগে আক্রান্ত ছিল। দুর্ঘটনার পর পুলিশ কো-পাইলট আন্ড্রেয়াস লুবিটস এর বাসায় অভিযান চালায়। এসময় পুলিশ কো-পাইলট এর মানসিক অসুস্থতার বিষয় কিছু কাগজপত্র উদ্ধার করে যা আইন লড়াইয়ে গুরুত্বপূর্ণ দলিল হিসেবে কাজে দিবে।
জার্মানের একটি পত্রিকায় প্রকাশিত সংবাদে বলা হয়, বিমান সংস্থা লুফথানা মেডিকেল সেন্টার মি. লুবিটস এর মানসিক অসুস্থের বিষয়টি তদন্তে করার বিষয়ে সম্মত হয়েছে।
তবে বিমানে থাকা অবস্থায় মি.লুবিটস অসুস্থের বিষয়টি বিমান কর্তৃপক্ষ অবগত ছিল এমন অভিযোগ অস্বীকার করেছে বিমান সংস্থা লুফথানসা।
উল্লেখ্য, মঙ্গলবার জার্মানির রাষ্ট্রীয় বিমান সংস্থা লুফথানসার মালিকানাধীন সাশ্রয়ী বিমান পরিবহন নেটওয়ার্ক জার্মান উইংসের বিধ্বস্তে ১৫০ জন আরোহী নিহত হন। স্পেনের বার্সেলোনা থেকে জার্মানির ডুসেলডর্ফ যাওয়ার পথে ফ্রান্সের আল্পস পর্বতমালায় বিমানটি বিধ্বস্ত হয়।
এসএইচএ/এমএস