পরমাণু নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়ার দিন আসছে : ফ্রাংক-ওয়ালটার


প্রকাশিত: ০৭:০৯ পিএম, ২৮ মার্চ ২০১৫

ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে চলমান আলোচনা চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে বলে মন্তব্য করেছেন জার্মানির পররাষ্ট্রমন্ত্রী ফ্রাংক-ওয়ালটার স্টেইনমেয়ার। সুইজারল্যান্ডের লোসেন শহরে সাংবাদিকদের সঙ্গে আলোচনার সময় এ কথা বলেন তিনি। খবর রেডিও তেহরান।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, প্রায় ১২ বছর ধরে ইরানের সঙ্গে আলোচনার পর আলোচকরা এখন প্রায় শেষ পর্যায়ে পৌঁছে গেছেন। তাই সামনে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়ার দিন আসছে।

ইরানের সঙ্গে ছয় জাতিগোষ্ঠীর আলোচনার জন্য গতকাল শনিবার লোসেন গিয়েছিলেন ফ্রাংক-ওয়াকার স্টেইনমেয়ার। তিনি বলেন, তেহরানের সঙ্গে চূড়ান্ত চুক্তিতে পৌঁছানোর জন্য আলোচনার পক্ষগুলো তাদের তৎপরতা অব্যাহত রাখবে।

তিনি আরও বলেন, গত ১২ মাসে যা অর্জন করা হয়েছে তা নাকচ করে দেয়া হবে না এবং চূড়ান্ত চুক্তি করা সম্ভব হবে।

ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে চূড়ান্ত চুক্তি করা সম্ভব হলে তা মধ্যপ্রাচ্যের শান্তি ফিরিয়ে আনতে সহায়তা করবে বলেও জানান তিনি।

আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।