এপ্রিল মাসে জার্মানি, ফ্রান্স ও কানাডা সফরে যাচ্ছেন মোদী
আগামী এপ্রিল মাসে জার্মানি, ফ্রান্স ও কানাডা সফরে যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার তার ফেসবুক পেইজে একথা জানান তিনি। আগামী ১০ এপ্রিল তার সফর শুরু হবে ফ্রান্স থেকে, এরপর তিনি ১২ এপ্রিল যাবেন জার্মানি এবং সবশেষে কানাডাতে।
তার এই তিন দেশীয় সফরের প্রাথমিক উদ্দেশ্য হল জাতীয় ও অর্থনৈতিক এজেন্ডা বাস্তবায়ন, বিশেষ করে ভারতের যুবকদের জন্য কাজের সুযোগ সৃষ্টি এবং বিনিয়োগ, উন্নত প্রযুক্তি ও সম্পদের উন্নয়নের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা।
এই সফরের মধ্যদিয়ে তিন দেশের সাথে ভারতের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও ত্বরান্বিত হবে বলে তার ফেসবুক স্ট্যাটাসে উল্লেখ করেন তিনি।
আরআই