শিলিগুড়িতে ৮৭ কেজি স্বর্ণ আটক


প্রকাশিত: ০৫:০৯ এএম, ২৯ মার্চ ২০১৫

পশ্চিমবঙ্গের উত্তরের শহর শিলিগুড়ি থেকে ৮৭ কেজি স্বর্ণ আটক করেছে ভারতের শুল্ক গোয়েন্দারা। আটককৃত এসব স্বর্ণের দাম ভারতীয় মুদ্রায় ২৫ কোটি রুপি শুল্ক গোয়েন্দারা জানিয়েছে। এ ঘটনায় আটক দুজনকে শনিবার শিলিগুড়ির একটি আদালতে হাজির করা হয়।

রোববার টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে এ কথা বলা হয়। মিয়ানমার থেকে মণিপুর সীমান্ত দিয়ে ভারতে ঢুকিয়ে এসব স্বর্ণ কলকাতায় নেয়া হচ্ছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

প্রতিবেদনে আরও বলা হয়, শুল্ক গোয়েন্দা অধিদফতরের কর্মকর্তারা গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার শিলিগুড়ির কাছে একটি গাড়ি আটকে তল্লাশি চালায়। প্রথমে গাড়িতে কিছু পাওয়া না গেলেও পরে ইঞ্জিনের ঢাকনির নিচে স্বর্ণের প্যাকেটগুলো পাওয়া যায়।

তদন্তের স্বার্থে আটক দুজনের নাম-পরিচয় প্রকাশ করেননি কর্মকর্তারা। তবে কলকাতার এক বাসিন্দার কাছে পৌঁছে দিতে তারা এসব স্বর্ণ নিয়ে সেখানে রওয়ানা হওয়ার কথা জিজ্ঞাসাবাদে দুজন বলেছেন বলে তারা জানিয়েছেন।

বিএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।