লি কুয়ানের শেষকৃত্য চলছে


প্রকাশিত: ০৭:৩১ এএম, ২৯ মার্চ ২০১৫

আধুনিক সিঙ্গাপুরের রূপকার ও সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত লি কুয়ান ইউকের শেষকৃত্যের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। এর আগে থেকেই তাকে শেষ বিদায় জানাতে প্রস্তুতি নেওয়া হয়। রোববার স্থানীয় সময় দুপুর ১২টায় পার্লামেন্ট হাউস থেকে লি কুয়ানের কফিন ইউনিভার্সিটি কালচারাল সেন্টারের উদ্দেশে রওনা হওয়ার মাধ্যমে শুরু হয় এই আনুষ্ঠানিকতা।

বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে জানানো হয়, প্রয়াত এই নেতার শেষকৃত্যে বিশ্ব নেতারাসহ সিঙ্গাপুরের হাজারো মানুষ অংশ নিচ্ছে। বৃষ্টি উপেক্ষা করে নেমেছে লাখো মানুষের ঢল নামে। ছাতা ও রেইন কোট পরে জাতীয় পতাকা হাতে নিয়ে রাজধানীতে লাইনে দাঁড়িয়েছে দেশটির লাখ লাখ সাধারণ মানুষ।

লি কুয়ান ৩১ বছর সিঙ্গাপুরের সরকারপ্রধান ছিলেন। তাঁর শাসনামলে দেশটি দরিদ্র ব্রিটিশ উপনিবেশ থেকে মুক্ত এবং মালয়েশিয়া থেকে আলাদা হয়ে বিশ্বের সবচেয়ে সমৃদ্ধ অর্থনীতির দেশগুলোর একটিতে পরিণত হয়।

লি কুয়ানের শেষকৃত্য উপলক্ষে অংশ নিচ্ছে জাপান, অস্ট্রেলিয়া ও ভারতের প্রধানমন্ত্রী। থাকছেন দক্ষিণ কোরিয়া ও ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট। আরও উপস্থিত থাকবেন মালয়েশিয়ার রাজা, মার্কিন সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন, মার্কিন সাবেক পররাষ্ট্রমন্ত্রী হেনরি কিসিঞ্জার, যুক্তরাজ্যের প্রতিনিধিসহ বিশ্ব নেতৃবৃন্দ।

শেষকৃত্য শেষে তাঁর মরদেহ পারিবারিকভাবে সমাহিত করা হবে। গত সোমবার ৯১ বছর বয়সী লি কুয়ান শেষ নিঃশ্বাস ত্যাগ করেন লি কুয়ান।

বিএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।