রানওয়েতে দুর্ঘটনার কবলে কানাডার বিমান
রানওয়েতে অবতরণের সময় দুর্ঘটনার কবলে পড়েছে কানাডার একটি বিমান। শনিবার মধ্যরাতে হ্যালিফ্যাক্সের স্ট্যানফিল্ড আন্তর্জাতিক বিমানবন্দরে এ ঘটনা ঘটে। বিমানটিতে ১৩৭ যাত্রী ও ক্রু ছিল। সূত্র জানায়, এয়ারবাস-৩২০ নামের বিমানটি অবতরণের সাথে সাথে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে।
এয়ার কানাডা থেকে বলা হয়, এ ঘটনায় ২২ জনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এয়ার কানাডার কোষাধ্যক্ষ এডিস মিল এবিসি নিউজকে জানান, অতিরিক্ত তুষারপাত ও খারাপ আবহাওয়া বিরাজ করায় বিমানটি দুর্ঘটনার কবলে পড়ে।
এসি৬২৪ নামে ফ্লাইটটি টরেন্টো থেকে রওনা দিয়েছিল।
বিএ/আরআইপি