এনএসএ হেডকোয়ার্টারের সামনে গুলি, নিহত ১
ন্যাশনাল সিকিউরিটি এজেন্সি (এনএসএ ) কর্তৃক সন্দেহভাজন একজনকে গুলি করে হত্যা করা হয়েছে। আহত হয়েছেন আরো দু`জন। সোমবার আমেরিকার স্থানীয় সময় সকাল সাড়ে নয়টায় এই ঘটনা ঘটে।
এনবিসি নিউজ এর বরাত দিয়ে মেইল ওয়ানলাইন জানায়, সকাল সাড়ে নয়টার দিকে একজন মহিলা এনএসএ’র প্রবেশদ্বার অতিক্রম করার চেষ্টা করে। এতে রক্ষীরা তার গতিরোধ করে জিজ্ঞাসাবাদ করলে তাদের মধ্যে বাকবিতণ্ডতার সৃষ্টি হয়। এক পর্যায়ে সন্দেহ হলে তাকে গুলি করা হয়। এই ঘটনায় আরো দুই জন আহত হয়েছেন।
ধারণা করা হচ্ছে সন্দেহভাজনরা পাল্টা গুলি ছুড়তে চেষ্টা করছিলো। আহতদের মধ্যে একজন ৪৪ বছর বয়সী এবং আরেকজন ২০ বছর বয়সী সন্দেহভাজন রয়েছে।
একটি গাড়ি চুরি সংক্রান্ত বিষয়ও এখানে জড়িত আছে। সেই গাড়িতে মাদক ও অস্ত্র পাওয়া গেছে বলেও জানায় মেইল ওয়ানলাইন।
এমজেড/আরআই