লেসবিয়ান প্রেমের ছবি নিষিদ্ধ করলো ভারত


প্রকাশিত: ০৫:২৪ পিএম, ৩০ মার্চ ২০১৫

লেসবিয়ান প্রেমের থ্রিলার ‘আনফ্রিডম’ ভারতে দেখানোর অনুমতি দেয়নি ভারতের চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড। ভিক্টর ব্যানার্জি ও আদিল হোসেইন অভিনীত এই ছবিটি ফ্লোরিডাভিত্তিক ভারতীয় পরিচালক রাজ অমিত কুমারের প্রথম চলচ্চিত্র।

আনফ্রিডম দুটি মেয়ের প্রেমের গল্প যা নিউদিল্লি থেকে নিউইয়র্ক পর্যন্ত বিস্তৃত। পরিচালকের ভাষ্য অনুযায়ী বিখ্যাত উর্দু কবি ফয়েজ আহমেদ ফয়েজের ‘ইয়ে দাগ দাগ উজালা’ কবিতা থেকে তার চলচ্চিত্রটি অনুপ্রাণিত।

সার্টিফিকেট বাতিল প্রসঙ্গে হতাশা প্রকাশ করেছেন পরিচালক রাজ অমিত কুমার। তিনি বলেন,
“এটা মানবাধিকার লঙ্ঘনের মতো একটা ব্যাপার। কেন কোনো ছবিকে দেখাতেই দেওয়া হবেনা, বুঝছি না! শর্ত দেওয়া যেতে পারে, কিন্তু একেবারে দেখানোই যাবে না, এটা সত্যিই অদ্ভুত!”

এদিকে, সার্টিফিকেশন বোর্ডের সঙ্গে এ নিয়ে যোগাযোগ করা হলে সেখান থেকে জানানো হয়েছে, ছবিটিকে শুরুতে ‘না’ করা হলেও, রিভিউ কমিটি কাটছাঁট সাপেক্ষে ছাড় দিতে সম্মত হয়েছিল। কিন্তু পরিচালক তাতে খুশি না হয়ে আপিলেট ট্রইব্যুনালে আবার আবেদন করেন। আপিলেট ট্রাইব্যুনাল আগের অনুমতি না দেওয়ার সিদ্ধান্তই বলবৎ রাখেন। সুতরাং ছবিটিকে নিষিদ্ধ করার দাবিটি সত্যি নয় বলে তারা জানান।

এর আগে হলিউডের এ বছরের ইরোটিক হিট ‘ফিফটি শেডস অব গ্রে’ কেও সার্টিফিকেট দেয়নি এই বোর্ড।

এসআরজে

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।