চীনে ভূমিকম্পে নিহত ১, আহত ১৩ হাজার


প্রকাশিত: ০৭:১৩ পিএম, ৩০ মার্চ ২০১৫

প্রায় ছ’দশক বাদে বড়সড় ভূ-কম্পনে কেঁপে উঠল চিনের গুয়িজহাউ প্রদেশ। সোমবারের এই ভুমিকম্পের জেরে এখনও পর্যন্ত মৃত ১৷ আহত ১৩ হাজার।

সোমবার রাতে ৫.৫ কম্পন অনুভুত হয় গুয়িজহাউ প্রদেশে। এতে ২ হাজার ২০০ বাড়ি ভেঙে পড়েছে। স্থানীয় সময় সকাল ৯টা ৪৭ নাগাদ সমুদ্রগর্ভে প্রায় ২০০ কিমি অভ্যন্তরে সাত কিমি এলাকা জুড়ে এই কম্পন অনুভুত হয়।

সবচেয়ে বেশী ক্ষতিগ্রস্ত হয়েছে নানজিয়া শহর। বিদ্যুৎ পরিষেবা বন্ধ হয়ে গিয়েছে৷ পানীয় জলের হাহাকার পড়ে গিয়েছে এই শহরটিতে। রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে।

এর আগে ১৯৪৯ সালে গুয়িজহাউ প্রদেশ সর্বশেষ ভূকম্পে কেঁপে উঠেছিল।

এসআরজে

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।