মিয়ানমারে সেনা-বিদ্রোহী চুক্তি স্বাক্ষর


প্রকাশিত: ০৩:১৭ পিএম, ৩১ মার্চ ২০১৫

মিয়ানমারের সেনাবাহিনী ও বিদ্রোহী গ্রুপের মধ্যে খসড়া অস্ত্রবিরতি চুক্তি স্বাক্ষর হয়েছে। মঙ্গলবার এ চুক্তি স্বাক্ষর  অনুষ্ঠানে দেশটির জান্তা প্রধান থেইন সেইন উপস্থিত ছিলেন। খবর বিবিসি।

খবরে বলা হয়েছে, সাত দফা আলোচনার পর অবশেষে সেনা বাহিনীর সঙ্গে দেশটির ১৬টি সশস্ত্র বিদ্রোহী গ্রæপের মধ্যে খসড়া এ চুক্তি স¦াক্ষর হয়। এ চুক্তির ফলে দেশটিতে কয়েক দশক ধরে চলা গৃহযুদ্ধের অবসান ঘটবে বলে মনে করা হচ্ছে।

চুক্তি সই অনুষ্ঠানে মিয়ানমার প্রেসিডেন্ট মধ্যস্থতাকারীদের উদ্দেশে বলেন, জনগণের শান্তি প্রয়োজন, তারা শান্তি প্রত্যাশা করে। এ চুক্তির মাধ্যমে রাজনৈতিক আলোচনার রাস্তা খুলে গেল। আগামী কয়েক মাসের মধ্যেই পূর্ণ শান্তি চুক্তি হবে।

উল্লেখ্য, ১৯৪৮ সালে ব্রিটেনের কাছ থেকে স্বাধীন হওয়ার পর থেকে দেশটিতে সংঘর্ষ লেগেই রয়েছে।

এএইচ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।