ব্রিটিশ বিমান যাত্রীর আবেগমাখা চিঠি
জার্মানউইং ১৫০ যাত্রী নিয়ে বিধ্বস্ত হওয়ার পর আবেগপ্রবণ চিঠি লিখলেন বেথনি নামের একজন ব্রিটিশ বিমান যাত্রী। জার্মান বিমান চালক আন্দ্রিয়েজ লুবিৎজের ইচ্ছাকৃত প্রচেষ্টায় বিমান ধ্বংস হলো। তিনি তার চিঠিতে প্রবলভাবে বিমান চালকের কাছ থেকে নিরাপত্তা চেয়েছেন। কারণ চালকের হাতেই অনেকগুলো জীবনের নিরাপত্তা থাকে। অবশ্য তিনি নিরাপদেই বাড়ি ফিরেছেন। খবর দ্যা ইনডিপেনডেন্ট।
তিনি লিখেছেন, `প্রিয় বিমান চালক, আমাকে নিরাপদে বাড়ি পৌঁছে দাও।`
ফ্রান্সের আল্পস পর্বতমালায় সাম্প্রতিককালের হৃদয়বিদারক ঘটনার পর তোমাদের কোমল সান্নিধ্যের হাত প্রসারিত করা উচিত। দিনের শেষে আমর সব মানুষ বাঁচতেই চাই।
তিনি আরো বলেন, এই ভয়ঙ্কর দুঃখজনক ঘটনা বিমান চালকদেরও মানসিকভাবে ভোগাবে। এটি বিচ্ছিন্ন কিন্তু হৃদয়বিদারক ঘট্না।
তার চিঠিতে তিনি লিখেছিলেন-
`আমি কেবল একটি ছোট্ট সমবেদনার তরঙ্গ তৈরী করতে পারছি। এটা বোঝাপাড়ার জন্য যতটা পারা যায় আমার কথা ছড়িয়ে দিতে চাই। আমাকে নিরাপদে বাড়ি পৌঁছে দেয়ার জন্য ধন্যবাদ। নিরাপদে কার্য পরিচালনার জন্য ধন্যবাদ। আমাকে জীবন্ত বেঁচে থাকার অনুমতি দেয়ার জন্য ধন্যবাদ। আমি স্পেন থেকে ইংল্যান্ডে আসতে পারলাম। তুমি আমার জীবনের উত্তেজনা আরো বাড়িয়ে দিলে। আমি আমার পরিবারের সাথে আবার মিলতে পারলাম। তোমরাও মিলবে খুব শীঘ্রই। আমি চমৎকার একটি বিমান যাত্রা করলাম। আশা করি তোমরাও করবে। তুমি একটি বড় ব্যবধান গড়ে দিলে। আজ আমি হাসতে পারবো।`
এই চিঠিটি জেই ডিলন নামের একজন বিমান চালক তার টুইটারে শেয়ার করেছেন। যিনি খুব শীঘ্রই এ৩২০ বিমান চালাবেন লন্ডনের হিটথ্রু বিমানবন্দর থেকে।
এমজেড/পিআর