ইয়েমেনে বিদ্রোহী দমনে রিয়াদে পাকিস্তানি প্রতিরক্ষা দল
ইয়েমেনে বিদ্রোহীদের ঠেকাতে একাত্মতা জানিয়ে সৌদি আরবে পৌঁছেছে পাকিস্তানি প্রতিরক্ষা বিষয়ক একটি দল। রিয়াদের নেতৃত্বে পরিচালিত বিদ্রোহী-দমন অভিযানে অংশ নেওয়ার সম্ভাব্যতা যাচাই করতেই এই সফর বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ।
সফররত দলে রয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খোয়াজা মুহাম্মদ আসিফ, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা সারতাজ আজিজসহ বেশ কিছু সেনা কর্মকর্তা।
এছাড়া এরইমধ্যে ২৯২ ট্রুপ পাকিস্তানি সেনা সৌদি আরবে যৌথ মহড়ায় অংশ নিচ্ছে। তবে, বিমান হামলায় সৌদি আরবের সঙ্গে যোগ দেওয়ার ব্যাপারে এখনই সিদ্ধান্ত নেয়নি পাকিস্তান।
নওয়াজ শরিফ মঙ্গলবার জানান, সৌদি আরবের সার্বভৌমত্বের জন্য হুমকি যে কোনো কিছুর বিরুদ্ধে রুখে দাঁড়াবে পাকিস্তান। পবিত্র এই মাটি রক্ষায় তারা সৌদি আরবের সঙ্গে রয়েছে সবসময়।
গত সেপ্টেম্বর থেকে ইয়েমেনের রাজধানী দখল করে রাখা বিদ্রোহীদের দমন করতে গত সপ্তাহে বিমান-হামলা শুরু করে সৌদি আরব।
এসআরজে