জুলাইয়ে কেনিয়া যাচ্ছেন ওবামা
নির্বাচিত হওয়ার পর দ্বিতীয় মেয়াদের শেষের দিকে এসে প্রথমবারের মতো বাবার জন্মভূমি কেনিয়া যাচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা। আগামী জুলাই মাসে তিনি এ সফরে যাবেন বলে হোয়াইট হাউস থেকে জানানো হয়। সোমবার জানিয়েছে ।
কেনিয়াবাসী ওবামার সফরের জন্য প্রতীক্ষায় থাকলেও দেশটির প্রেসিডেন্ট উহুরু কেনিয়াত্তাকে নিয়ে বিতর্ক থাকায় সে আয়োজন করেনি যুক্তরাষ্ট্র। ওবামার মেয়াদের প্রায় পুরোটা সময়ে কেনিয়াত্তা মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালতের তদন্তাধীন ছিলেন।
আসন্ন সফরে ওবামা কেনিয়াত্তার সঙ্গে বৈঠক করবেন। যাবেন ভিক্টোরিয়ার হ্রদের তীরে প্রয়াত বাবা বারাক হোসেন ওবামা সিনিয়রের ছোট্ট গ্রামটিতে। সূত্র : এএফপি।
বিএ/আরআইপি