ইয়েমেনে আমেরিকার ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলা


প্রকাশিত: ০৮:০৫ এএম, ০১ এপ্রিল ২০১৫

ইয়েমেনে ক্রুজ ক্ষেপণাস্ত্রের হামলা চালিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। রাশিয়ার সংবাদ মাধ্যম স্পুটনিক এ খবর দিয়েছে। এতে বলা হয়েছে, মার্কিন যুদ্ধ জাহাজ থেকে সোমবার রাজধানী সানার লক্ষ্যবস্তুর ওপর এ ক্রুজ ক্ষেপণাস্ত্র নিয়ে আঘাত হানা হয়েছে।

সৌদি জোটের জঙ্গিবিমানগুলো সানার আনসারুল্লাহ যোদ্ধাদের অস্ত্র ভাণ্ডারে আঘাত হানতে ব্যর্থ হওয়ার পর মার্কিন যুদ্ধজাহাজ থেকে এ হামলা চালানো হয়।

প্রত্যক্ষদর্শীরা বলেছেন, সোমবার সৌদি জোটের জঙ্গিবিমানগুলো সানার উপকণ্ঠের ফাজ আত্তান ক্ষেপণাস্ত্র ঘাটিতে হামলা করেছিল। এ ঘাঁটিতে হুথি যোদ্ধাদের ক্ষেপণাস্ত্র রয়েছে।

মার্কিন যুদ্ধজাহাজ থেকে হামলা চালানোর মধ্য দিয়ে সৌদি জোটের আগ্রাসনে সরাসরি মদদ দিল আমেরিকা।

বিএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।