মালয়েশিয়া আওয়ামী লীগের মহান স্বাধীনতা দিবস পালন
বাংলাদেশের ৪৫তম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে মালয়েশিয়া আওয়ামী লীগ ২৯ মার্চ সন্ধ্যায় মতিয়ারা কমপ্লেক্সে আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে।
মালয়েশিয়া আওয়ামী লীগের সভাপতি মো. এম রেজাউল করিম রেজার সভাপতিত্বে আলোচনা সভা শুরু হয়। আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক রাশেদ বাদলের পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিলেট মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক মো. সেলিম আহমদ, বি.বাড়িয়া সেচ্ছাসেবকলীগের সভাপতি এপিপি লোকমান আহমদ।
আরো বক্তব্য রাখেন, মুক্তিযোদ্বা কমান্ডার দেলোওয়ার হোসেন মজনু, মুক্তিযোদ্বা শওকত হোসেন পান্না, মালয়েশিয়া আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক অহিদুর রহমান ওহিদ, মকবুল হোসেন মুকুল, কামরুজ্জামান কামাল, মোস্তাফা তালুকদার, হাফিজুর রহমান ডাবলু, মনিরুজ্জামান মনির, আবুল হোসেন আবুলসহ অনেকে।
অনুষ্ঠানের শেষ পর্বে সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করে হলভর্তি দর্শকদের মাতিয়ে রাখেন প্রবাসের জনপ্রিয় শিল্পী শিলা ও তার দল।
এমএএস/পিআর