নারীকে নগ্ন সেলফি পাঠিয়ে বহিষ্কৃত হলেন পুরোহিত


প্রকাশিত: ০৭:২৬ পিএম, ০১ এপ্রিল ২০১৫

তার জনপ্রিয়তা ছিল শারীরিক সংসর্গ এবং চুমু খাওয়ার বিষয় নিয়ে রক্ষণশীল বক্তব্য দেওয়ার কারণে। সেই পুরোহিতই কি না নগ্ন সেলফি তুলে মোবাইল ফোনে পাঠালেন এক নারীকে। আর সেকারণে তাকে বহিষ্কারও করা হলো।

ব্রাজিলের রিও ডি জেনেরিও শহরের সেন্ট অান্তনিও গির্জার পুরোহিত ফাদার আলফ্রেদো রোজা বরগাসকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে বলে জানিয়েছে গির্জা কর্তৃপক্ষ।

অভিযোগ অনুযায়ী, আয়নার সামনে নগ্ন হয়ে সেলফি তোলেন বরগাস। গত সপ্তাহে নিজের স্মার্টফোন দিয়ে হোয়াটসঅ্যাপের মাধ্যমে তা এক নারীকে পাঠান। এরপরই ছবিটি অনলাইন সংবাদমাধ্যমে ছড়িয়ে পড়ে।

রিও ডি জেনেরিওর সংবাদমাধ্যম `ও দিয়া` জানিয়েছে,  এক নারীকে নগ্ন ছবি পাঠানোর কথা স্বীকার করেছেন পুরোহিত বরগাস। তবে তিনি বলেছেন, ওই নারীর সঙ্গে তার কোনো অনৈতিক সম্পর্ক নেই।

ছবিটিকে প্রথমে ভুয়া দাবি করলেও পরে তা স্বীকার করে পুরোহিত নিরুপায় হয়ে বলেন, `আমরা সবাই পাপী।`

এসআরজে

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।