গ্রিস সংকটে অবস্থান স্পষ্ট করার আহ্বান ইয়ানিসের
গ্রিসের ঋণ সংকটের বিষয়ে জার্মান চ্যান্সেলর এ্যাঙ্গেলা মার্কেলকে একটি স্পষ্ট অবস্থান নেয়ার আহ্বান জানিয়েছেন দেশটির অর্থমন্ত্রী ইয়ানিস বার্ফাকিস। রোববার বিবিসির এক প্রতিবেদনে এমন তথ্য জানানো হয়।
তিনি বলেন, যদিও আন্তর্জাতিক ঋণদাতারা এখনো রাজি নয়। তবে গ্রিসের মানুষ অনেকটা ভয় নিয়েই সোমবারের বৈঠকের জন্য অপেক্ষা করছে।
দেশটির এক জন নাগরিক বলেন, গ্রিসের জন্য এটি একটি কঠিন সময়। এখানে আপনার শক্তিশালীর অবস্থান নেই অথচ আপনি চান মানুষ সহায়তা করুক। আমাদের অর্থনৈতিক অবস্থা করুন।
ওই নাগরিক আরো বলেন, কয়েক দশক ধরেই আমাদেরকে বিদেশিদের দেওয়া অর্থের উপর নির্ভর করছি। আমাদের কৃষি, শিল্প পর্যটন কিছুই নেই ।
এসকেডি/পিআর