ডিএসইর নিজস্ব বুকবিল্ডিং সফটওয়্যার চালু


প্রকাশিত: ০৮:৪৪ পিএম, ২২ ফেব্রুয়ারি ২০১৬

নিজস্ব বুকবিল্ডিং সিস্টেম সফটওয়্যার চালু করেছে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। এর মাধ্যমে একমি ল্যাবরেটরির বিডিং কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়। সফটওয়্যারটি তৈরি করতে সময় লাগে প্রায় ৬ মাস। ডিএসই এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে ডিএসই জানায়, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (পাবলিক ইস্যু) রুলস, ২০১৫ আইন অনুযায়ী সিস্টেমটির পুনঃনির্মাণের কাজ চলছে। যা আগামী দুই মাসের মধ্যে চালু করা সম্ভব হবে। পুনঃনির্মাণকৃত সিস্টেমটি আগের সিস্টেমের চেয়ে সহজ ও বেশি অত্যাধুনিক প্রযুক্তিনির্ভর।

ভবিষ্যতে সিস্টেমটির সঙ্গে আইপিও ম্যানেজমেন্ট সিস্টেমও সমন্বয় করা হবে। যা আইপিও ব্যবস্থাপনাকে সহজ করবে। আইসিটি বিভাগের উপ-মহাব্যবস্থাপক মো. ইমাম হোসেনের নেতৃতে এ সিস্টেমটির উন্নয়ন করা হয়।

এসআই/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।