সুন্দরবনে আটকা পড়েছেন মমতা বন্দোপাধ্যায়


প্রকাশিত: ০৬:৪৪ এএম, ১০ ডিসেম্বর ২০১৪

ঘন কুয়াশায় সুন্দরবনের ভারতীয় অংশের গভীর জঙ্গলে আটকা পড়েন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। বুধবার সকালে সুন্দরবনের রাক্ষসখালির কাছে এ ঘটনা ঘটে।

জানা যায়, খুব সকালে মমতা শিল্পপতিদের নিয়ে বন পরিদর্শনে বেরিয়েছিলেন। ওই সময় সুন্দরবনে ঢুকে ঘন কুয়াশায় তার বোটটি আটকা পড়ে। পরে অবশ্য পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাওয়ায় তিনি সেখান থেকে বের হয়ে আসেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।