রবিতে এখন ডেসকোর বিল দেয়া যাবে


প্রকাশিত: ০৩:৫০ পিএম, ০৩ এপ্রিল ২০১৬

এখন আর ডেসকোর গ্রাকদের বিদ্যুৎ বিল পরিশোধের জন্য ব্যাংকের লাইনে দাঁড়িয়ে ঘণ্টার পর ঘণ্টা সময় নষ্ট করতে হবে না। দেশের অন্যতম শীর্ষ মোবাইল ফোন অপারেটর রবির ক্যাশ এজেন্টদের মাধ্যমে সপ্তাহের যেকোন দিনই মোবাইল ফোনভিত্তিক এই সেবাটি গ্রহণ করতে পারবেন গ্রাহকরা। রাজধানীজুড়ে ৮শর বেশি রবি ক্যাশ এজেন্টের মাধ্যমে এই বিল দেয়া যাবে।

এছাড়া রবির বিল পেমেন্ট ব্যবস্থাপনার আওতায় সময় মতো বিল পরিশোধের জন্য গ্রাহকদের একটি নোটিশ প্রদান করা হবে।

রবির এ সেবাটি ডেসকো গ্রাহকদের জীবনযাত্রাকে আরো সহজ করে তুলবে বলে প্রত্যাশা করা হচ্ছে। যদি কোনো গ্রাহকের মোবাইল ফোন নাও থাকে তিনি ‘রবিক্যাশ পয়েন্ট’ লোগো সম্বলিত অনুমোদিত এজেন্টদের মাধ্যমে বিল পরিশোধ করতে পারবেন।

দেশজুড়ে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) ছয়টি অঞ্চলেই (চট্টগ্রাম, রাজশাহী, ময়মনসিংহ, কুমিল্লা, সিলেট ও রংপুর) বিল পেমেন্ট সেবায় অগ্রণী ভূমিকা পালন করছে রবি। এছাড়া চট্টগ্রামের ওয়াসার গ্রাহকরাও মোবাইলে বিদ্যুৎ বিল পরিশোধের সেবাটি গ্রহণ করতে পারছেন। রবির সমৃদ্ধ বিল পেমেন্ট সেবায় ডেসকোর বিল প্রদানের সুযোগটি সর্বশেষ সংযোজন।   

আরএম/এনএফ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।