ভূমধ্যসাগরে বিমানের জরুরি অবতরণ (ভিডিও)
ইসরায়েলের তেলআবিব উপকূলের কাছে ভূমধ্যসাগরে হালকা ছোট একটি বিমান জরুরি অবতরণ করেছে। রোববার সকালে উড্ডয়নের কিছুক্ষণ পর চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে বিমানটি ভূমধ্যসাগরে অবতরণ করে। এতে বিমানের দুই চালক সামান্য আহত হয়েছেন। খবর টাইমস অব ইসরায়েলের।
প্রথমিক প্রতিবেদন অনুযায়ী, কন্ট্রোল রুমের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে এমন একটি ফোন কল পাওয়ার পর জনপ্রিয় মেতজিজিম সৈকতের কাছে বিমানটি অবতরণ করেন। তবে প্রথমে পাইলট উপকূলের কাছে এসডিই ডভ বিমানবন্দরে জরুরি অবতরণের চেষ্টা করলে বিমানটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন।
চ্যানেল টু এর এক প্রতিবেদনে বলা হয়েছে, এসডিই ডভ বিমানবন্দর থেকে উড্ডয়নের পর বিমানটির দুটি ইঞ্জিনের মধ্যে একটিতে ত্রুটি দেখা দেয়। আঞ্চলিক এই বিমানবন্দরে ফিরিয়ে আসার চেষ্টা করলে তিনি নিয়ন্ত্রণ হারিয়ে সাগরে অবতরণ করতে বাধ্য হন। 
ডুবে যাওয়া ওই বিমান থেকে কোস্টগার্ডের সদস্যরা দুই পাইলটকে উদ্ধার করেন। স্থানীয় পুলিশ কর্মকর্তারা জানান, বিমানের দুই পাইলট সুস্থ্য আছেন। অবতরণের সময় তারা সামান্য আহত হয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে এ দুর্ঘটনার কারণ এখনো স্পষ্ট নয়। এছাড়া বিমানটি কোথায় যাচ্ছিল তাও জানা যায়নি।
এসআইএস/পিআর