ঢাবিকে গাড়ি উপহার দিলো আইসিবি


প্রকাশিত: ০১:৫৪ পিএম, ০৪ এপ্রিল ২০১৬

বিশ্ববিদ্যালয় পরীক্ষা নিয়ন্ত্রক দফতরের জরুরি কার্যক্রম পরিচালনার জন্য ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (আইসিবি) ঢাকা বিশ্ববিদ্যালয়কে একটি নতুন মাইক্রোবাস প্রদান করেছে।

সোমবার বিকেলে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিকের কাছে আইসিবির চেয়ারম্যান অধ্যাপক ড. মজিব উদ্দিন আহমেদ গাড়ির চাবি হস্তান্তর করেন।

এসময় বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. নাসরীন আহমাদ, প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সহিদ আকতার হুসাইন, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. কামাল উদ্দীন, আইসিবির ব্যবস্থাপনা পরিচালক মো. ইফতেখার উজ জামান, বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মো. বাহালুল হক চৌধুরীসহ বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এমএইচ/এসএইচএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।