নির্বাচক কমিটিকে বরখাস্ত করলো পাকিস্তান


প্রকাশিত: ০৪:২৬ পিএম, ০৪ এপ্রিল ২০১৬

অধিনায়কত্ব ছেড়েছেন আফ্রিদি। কোচের পদ থেকেও সরে দাঁড়িয়েছেন ওয়াকার ইউনুস। পাকিস্তান ক্রিকেটে নতুন দিন ফেরাতে দাবি ছিল নির্বাচক কমিটিকেও সরিয়ে দেয়ার। শেষ পর্যন্ত নিজে থেকে নয়, নির্বাচক কমিটিকে সরিয়ে দেয়া হয়েছে পিসিবির পক্ষ থেকেই। খবর পাওয়া গেছে, পিসিবি নির্বাচক কমিটিকে বরখাস্তই করেছে।

তবে পিসিবির বৈঠকে নেয়া সিদ্ধান্তটি এখনো আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি। পাকিস্তানের ওয়েবসাইট নিউজট্রাইব এই খবর প্রচার করেছে। সোমবার সকালেই নির্বাচক কমিটিকে বরখাস্তের ঘোষণা দেয়া হবে।

পিসিবির পরিকল্পনায় ছিল অধিনায়ক আফ্রিদি এবং কোচ ওয়াকারকেও বরখাস্ত করা হবে। তবে তারা আগে থেকেই নিজেদের পদ থেকে সরে দাঁড়িয়েছিলেন।

পিসিবি খুব শিগগিরই পাকিস্তান দলের কোচ হিসেবে কে নিয়োগ পাচ্ছেন তার নাম ঘোষণা করবে। তবে তার আগে বোর্ড কিং অব সুইং ওয়াসিম আকরাম এবং সাবেক ক্রিকেটার রমিজ রাজার পরামর্শ নেবে এ ব্যাপারে।

আইএইচএস/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।