উইসকনসিন অঙ্গরাজ্যে হারলেন হিলারি, জয়ী স্যান্ডার্স


প্রকাশিত: ০৭:৫০ এএম, ০৬ এপ্রিল ২০১৬

যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে উইসকনসিন অঙ্গরাজ্যের প্রাথমিক নির্বাচনে বড় ধরনের জয় পেয়েছেন ডেমোক্রেট দলের বার্নি স্যান্ডার্স। তার কাছে হেরে গেছেন দলের অপর মনোনয়নপ্রত্যাশী হিলারি ক্লিনটন। মঙ্গলবার ওই রাজ্যে ভোট অনুষ্ঠিত হয়েছে। খবর বিবিসির।

নির্বাচনে স্যান্ডার্স পেয়েছেন ৫৩.৮ ভাগ ভোট পেয়েছেন। আর হিলারির প্রাপ্ত ভোট হচ্ছে ৪৫.৯।

স্যান্ডার্সের এই জয় মনোনয়নের তালিকায় হিলারিকে ভালোই ভোগাবে। এ পর্যন্ত যে কয়টি অঙ্গরাজ্যে প্রাথমিক নির্বাচনের ভোট হয়েছে সেগুলোতে সব মিলিয়ে হিলারি এগিয়ে ছিলেন। কিন্তু উইসকনসিনে তিনি আশানুরূপ ফল অর্জন করতে পারেন নি।

টিটিএন/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।