ইরানের গোলাবারুদের গুদামে ‘বাংকার বাস্টার’ বোমা ফেললো যুক্তরাষ্ট্র
ইরানের ইস্পাহানে একটি বিশাল গোলাবারুদের ডিপোতে ২ হাজার পাউন্ডের (৯০৭ কেজি) ‘বাংকার বাস্টার’ বোমা দিয়ে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রতিরক্ষা দপ্তরের একজন কর্মকর্তা ওয়াল স্ট্রিট জার্নালকে এই তথ্য জানিয়েছেন।
ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়েছে, এ হামলায় বিপুলসংখ্যক ‘পেনিট্রেটর মিউনিশন’ বা ভূগর্ভস্থ স্থাপনা ধ্বংসকারী অস্ত্র ব্যবহার করা হয়েছে।
এদিকে, মঙ্গলবার (৩১ মার্চ) ভোরে কোনো ক্যাপশন ছাড়াই একটি বিশাল বিস্ফোরণের ভিডিও শেয়ার করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ধারণা করা হচ্ছে, এটি ইস্পাহানের উপকণ্ঠে চালানো একটি বড় ধরনের হামলার অংশ।
বেলুচ মানবাধিকার গোষ্ঠী ‘হালভাশ’ ইস্পাহানের বাইরে থেকে ধারণ করা একই ধরনের আরও কিছু ভিডিও শেয়ার করেছে। নাসা’র স্যাটেলাইটের তথ্য, বিস্ফোরণগুলো সোফেহ পাহাড়ের কাছে ঘটেছে। ধারণা করা হয়, ওই এলাকায় সামরিক অবস্থান রয়েছে।
সূত্র: আল-জাজিরা, গালফ নিউজ
এসএএইচ