শাহজালালে ২ কেজি স্বর্ণ উদ্ধার


প্রকাশিত: ০৫:৫৯ এএম, ০৭ এপ্রিল ২০১৬

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কনডমের প্যাকেট থেকে ২ কেজি স্বর্ণ উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর।

বৃহস্পতিবার কাস্টমস হলের নিকটবর্তী একটি ভবনের টয়লেটের কমোডের ভেতরে রাখা কনডমের প্যাকেট থেকে ১০০ গ্রাম ওজনের মোট ২০টি বার উদ্ধার করা হয়।
 
বিষয়টি নিশ্চিত করে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক (ডিজি) ড. মইনুল খান জাগো নিউজকে বলেন, সকালে বিজি ০১৮৭ বিমান অবতরণের পর শক্ত তল্লাশি শুরু করে শুল্ক গোয়েন্দা দল।
 
তল্লাশিকালে জানা যায়, টয়লেটের ভেতরে স্বর্ণের বার রাখা হয়েছে। গোপন সংবাদে পাওয়া এ তথ্যের ভিত্তিতে তল্লাশি চালিয়ে ৩টি কনডমের প্যাকেটে বিশেষ কায়দায় মোড়ানো অবস্থায় স্বর্ণের বার গুলো উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।
 
জেইউ/এসকেডি/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।