আজকের চাকরি : ১৪ জুন ২০১৫


প্রকাশিত: ১১:৩২ এএম, ১৪ জুন ২০১৫

সংবাদপত্রে প্রকাশিত চাকরির খবর নিয়ে জাগো নিউজের প্রতিদিনের আয়োজন আজকের চাকরি।

প্রতিষ্ঠানের নাম: ইন্টিগ্রেটেড সোশ্যাল এইড (ইসা)

পদের নাম: নির্বাহী পরিচালক
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: প্রার্থীকে স্নাতকোত্তর ডিগ্রিসহ এনজিও/দাতব্য সংস্থায় ১২ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
আবেদনের ঠিকানা: মানব সম্পদ বিভাগ, ইন্টিগ্রেটেড সোশ্যাল এইড (ইসা), বিডিজি কর্পোরেট বিল্ডিং, প্লট নং ৩১৪/এ, ব্লক-ই, রোড-১৮, বসুন্ধরা আবাসিক এলাকা, ঢাকা-১২২৯।
আবেদনের শেষ তারিখ: ২৫ জুন ২০১৫
সূত্র: প্রথম আলো, ১৪ জুন ২০১৫।

প্রতিষ্ঠানের নাম: সেমিকন প্রাইভেট লিমিটেড

পদের নাম: সেলস প্রমোশন অফিসার
পদের সংখ্যা: ৫৭০টি
যোগ্যতা: যেকোনো ডিস্ট্রিবিউশন হাউজে কাজের অভিজ্ঞতা অগ্রাধিকার প্রাপ্য।

পদের নাম: এরিয়া সেলস ম্যানেজার
পদের সংখ্যা: ১৮টি
যোগ্যতা: ন্যূনতম স্নাতক/সমমান এবং টেলিকম অথবা এফএমসিজি কোম্পানির ডিস্ট্রিবিউশন এ ন্যূনতম ২ বছরের কাজের অভিজ্ঞতা।
আবেদনের ঠিকানা: ই-মেইল: [email protected]
আবেদনের শেষ তারিখ: ২৫ জুন ২০১৫
সূত্র: প্রথম আলো, ১৪ জুন, ২০১৫।

প্রতিষ্ঠানের নাম: জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়

পদের নাম: পরিবার পরিকল্পনা পরিদর্শক (পুরুষ)
বেতন: ৪৭০০-১০৪৫০ টাকা
জেলা ও উপজেলা ও শূন্য পদের সংখ্যা: বরিশাল সদর- ২টি, হিজলা- ১টি, মেহেন্দিগঞ্জ- ৩টি, গৌরনদী- ১টি, বানারীপাড়া- ১টি
শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম এইচএসসি বা সমমানের শিক্ষাগত যোগ্যতা।

পদের নাম: পরিবার পরিকল্পনা সহকারী
বেতন: ৪৫০০-৯০৯৫ টাকা
জেলা ও উপজেলা ও শূন্য পদের সংখ্যা: বরিশাল সদর ০২টি, গৌরনদী ০৩টি, বাকেগঞ্জ ০৩টি, বানারীপাড়া ০২টি, বাবুগঞ্জ ০২, উজিরপুর ০২টি, আগৈলঝড়া ০২টি, হিজড়া ০২টি, মেহেন্দিগঞ্জ ০২টি, মুলাদী ০৩টি
শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম এসএসসি বা সমমানের শিক্ষাগত যোগ্যতা

পদের নাম: আয়া
বেতন: ৪১০০-৭৭৪০ টাকা
জেলা ও উপজেলা ও শূন্যপদের সংখ্যার: বরিশাল সদর ০৩টি
শিক্ষাগত যোগ্যতা: অষ্টম শ্রেণি পাশ
আবেদনের ঠিকানা: সহকারী পরিচালক (সিসি) ও সদস্য সচিব, জেলা নিয়োগ/বাছাই কমিটি, জেলা পরিকল্পনা কার্যালয়, অয়োময় মঞ্জিল ৫০, নবগ্রাম রোড, বরিশাল।
আবেদনের শেষ তারিখ: ১২ জুলাই ২০১৫
সূত্র: যুগান্তর, ১৪ মে ২০১৫।

প্রতিষ্ঠানে নাম : রয়মনেন নেছা মহিলা ডিগ্রি কলেজ

পদের নাম: অধ্যক্ষ
পদ সংখ্যা : ১ জন
শিক্ষাগত যোগ্যতা:  অনার্স ও মাস্টার্সে ন্যূনতম দ্বিতীয় শ্রেণি, এসএসসি ও এইচএসসিতে প্রথম বিভাগ প্রাপ্ত এবং ইংরেজিতে পারদর্শী প্রার্থীকে অগ্রাধিকার দেয়া হবে। কলেজ শিক্ষাকতায় ১৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

পদের নাম: প্রভাষক
বিভাগ : তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, ফিন্যান্স ও ব্যাংকি ও বীমা
শিক্ষাগত যোগ্যতা:  এসএসসি, এইচএসসি, অনার্স ও মাস্টার্সে দ্বিতীয় শ্রেণি। নিবন্ধনকৃত হতে হবে।

পদের নাম: প্রদর্শক
পদ সংখ্যা : ১ জন
শিক্ষাগত যোগ্যতা:  বিএসসি পাস (পদার্থ ও রসায়ন বিদ্যা)

পদের নাম: প্রধান করণিক
পদ সংখ্যা : ১ জন
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক পাস
আবেদনের ঠিকানা: সভাপতি, রয়মনেন নেছা মহিলা ডিগ্রি কলেজ, রুম নং ৮০২, ৯ম তলা, ২৮ দিলকুশা, বা/এ, ঢাকা-১০০০।
আবেদনের শেষ তারিখ: ২৫ জুন ২০১৫
সূত্র: বাংলাদেশ প্রতিদিন, ১২ জুন ২০১৫।

প্রতিষ্ঠানে নাম: নগর স্বাস্থ্য কেন্দ্র (রুরাল প্রজেক্ট)

পদের নাম: পরিদর্শক
পদ সংখ্যা: ৯০টি
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক/সমমান। উচ্চতর বেতন টিএ প্রদান করা হবে। সামাজিক যোগাযোগ ও অফিস পরিচালনায় মন-মানসিকতা থাকতে হবে।

পদের নাম: গ্রুপ অর্গানাইজার
পদ সংখ্যা: ১৮০টি
শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি/সমমান। মাসিক ১৫ হাজার টাকা ও অন্যান্য সুবিধা প্রদান করা হবে। নিজ এলাকায় কাজ করার মানসিকতা থাকতে হবে।

পদের নাম: অফিস সহকারী
পদ সংখ্যা: ১২০টি
শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি/এসএসসি/সমমান। মাসিক ১৩ টাকা হাজার ও অন্যান্য সুবিধা প্রদান

পদেন নাম: স্বাস্থ্যকর্মী
পদ সংখ্যা: ৩৫০টি
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি/৮ম শ্রেণি। মাসিক বেতন ৯ হাজার টাকা।
আবেদনের ঠিকানা: পরিচালক, (মানব সম্পদ), নগর স্বাস্থ্য কেন্দ্র (রুরাল প্রজেক্ট), বাড়ি-৫২৩ (৪র্থ তলা), রোড-১০, বারিধারা ডিওএইচএস, ঢাকা-১২০৬।
আবেদনের শেষ তারিখ: ২৩ জুন ২০১৫
সূত্র: বাংলাদেশ প্রতিদিন, ১৪ জুন ২০১৫।

প্রতিষ্ঠানের নাম: কাজী জহুরুল হক কলেজ

পদের নাম: প্রভাষক
বিভাগ: বাংলা
শিক্ষাগত যোগ্যতা: সম্মানসহ স্নাতকোত্তর পান (ন্যূনতম ২য় শ্রেণি)। নিবন্ধন/ইনডেক্সধারী হতে হবে। যোগ্য ও অভিজ্ঞ প্রার্থীদের আকর্ষণীয় বেতন ও সুযোগ-সুবিধা দেয়া হবে।

পদের নাম: প্রভাষক
বিভাগ: ভূগোল
শিক্ষাগত যোগ্যতা: সম্মানসহ স্নাতকোত্তর পান (ন্যূনতম ২য় শ্রেণি)। নিবন্ধন/ইনডেক্সধারী হতে হবে। যোগ্য ও অভিজ্ঞ প্রার্থীদের আকর্ষণীয় বেতন ও সুযোগ-সুবিধা দেয়া হবে।
আবেদনের ঠিকানা: অধ্যক্ষ, কাজী জহুরুল হক কলেজ, ৩৫ ধানমন্ডি, রোড ২, ঢাকা ১২০৫।
আবেদনের শেষ তারিখ: ২৩ জুন ২০১৫
সূত্র: বাংলাদেশ প্রতিদিন, ১৪ জুন ২০১৫।

প্রতিষ্ঠানের নাম: আলিয়ারপুর আজিজ মাধ্যমিক বিদ্যালয়

পদের নাম: সহকারী শিক্ষক
বিভাগ: ভাষা (বাংলা, ইংরেজি)
শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক পর্যায়ে ৩০০ নম্বরের বাংলা/ইংরেজিসহ স্নাতক ডিগ্রি/সমমান ও ডিএড ডিগ্রি/সমমান।
অভিজ্ঞতা: সংশ্লিষ্ট বিষয়ে ইনডেক্সধারী/নিবন্ধনকৃত

পদের নাম: সহকারী শিক্ষক
বিভাগ: গণিত
শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে গণিতসহ বিজ্ঞান বিভাগে স্নাতক ডিগ্রি/সমমান ও ডিএড ডিগ্রি/সমমান। অথবা স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে গণিতসহ বিজ্ঞান বিভাগে স্নাতক ডিগ্রি/সমমান। সমগ্র শিক্ষাজীবনে যেকোনো একটি তৃতীয় শ্রেণি/সমমান গ্রহণযোগ্য হবে।
অভিজ্ঞতা: সংশ্লিষ্ট বিষয়ে ইনডেক্সধারী/নিবন্ধনকৃত

পদের নাম: সহকারী শিক্ষক
বিভাগ: বিজ্ঞান
শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পদার্থ/রসায়নসহ বিজ্ঞান বিভাগে স্নাতক ডিগ্রি/সমমান ও ডিএড ডিগ্রি/সমমান। অথবা স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে হতে পদার্থ/রসায়নসহ বিজ্ঞান বিভাগে স্নাতক ডিগ্রি/সমমান। সমগ্র শিক্ষাজীবনে যেকোনো একটি তৃতীয় শ্রেণি/সমমান গ্রহণযোগ্য হবে।
অভিজ্ঞতা: সংশ্লিষ্ট বিষয়ে ইনডেক্সধারী/নিবন্ধনকৃত

পদের নাম: কম্পিউটার ডেমোনেস্ট্রেটর
বিভাগ: বিজ্ঞান
শিক্ষাগত যোগ্যতা: কম্পিউটার টেকনোলজিতে ডিপ্লোমা ইন ইঞ্জিরিয়ারিং ডিগ্রি/সমমান। অথবা বিজ্ঞাপন/বাণিজ্য বিষয়ে স্নাতক ডিগ্রি/সমমান এবং সরকার অনুমোতিদ প্রতিষ্ঠান হতে কম্পিউটার বিষয়ে ন্যূনতম ৬ মাসের প্রশিক্ষণ। সমগ্র শিক্ষা প্রতিষ্ঠানে যেকোনো একটি তৃতীয় শ্রেণী/সমমান গ্রহণযোগ্য।
আবেদনের ঠিকানা: আলিয়ারপুর আজিজ মাধ্যমিক বিদ্যালয়, ডাকঘর: বদরগঞ্জ বাজার, উপজেলা ও জেলা: চুয়াডাঙ্গা।
আবেদনের শেষ তারিখ: ৪ জুলাই ২০১৫
সূত্র: মানবকণ্ঠ, ১৪ জুন ২০১৫।

বিএ/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।