এনবিআর কর্মকর্তা সাধন কুমার কুন্ডুর বিদেশ গমনে নিষেধাজ্ঞা 

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৩:২২ পিএম, ১১ মার্চ ২০২৬
ঢাকা মহানগর দায়রা জজ কোর্ট/ ফাইল ছবি

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) এক কর্মকর্তার বিদেশ গমনে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।

বুধবার (১১ মার্চ) ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ এ আদেশ দেন। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

দুদকের অনুসন্ধানকারী কর্মকর্তা মো. আনোয়ার হোসেনের আবেদনের পরিপ্রেক্ষিতে এনবিআরের অতিরিক্ত কমিশনার (বর্তমানে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা) সাধন কুমার কুন্ডুর বিদেশ গমনে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

আরও পড়ুন
সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন, মুক্তিতে বাধা নেই 

দুদকের আবেদনে বলা হয়, সাধন কুমার কুন্ডুর বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে অনুসন্ধান চলছে। সংস্থাটি বিশ্বস্ত সূত্রে জানতে পেরেছে তিনি অবৈধভাবে অর্জিত সম্পদ হস্তান্তর করে দেশত্যাগের চেষ্টা করতে পারেন।

সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন জাগো নিউজকে বলেন, তদন্তের স্বার্থে সাধন কুমার কুন্ডুর বিদেশে যেতে নিষেধাজ্ঞা দেওয়া প্রয়োজন বলে আদালতের কাছে আবেদন করা হয়। আদালত তা মঞ্জুর করেন।

এমডিএএ/কেএসআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।