ভোগ কভারে নজরকাড়া প্রিয়াঙ্কার গ্ল্যামারাস রূপ

লাইফস্টাইল ডেস্ক
লাইফস্টাইল ডেস্ক লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ১০:৩৫ এএম, ০১ মে ২০২৬
অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া, ছবি: ভোগ অ্যারাবিয়ার ইনস্টাগ্রাম থেকে

ভোগ ম্যাগাজিনের আরব সংস্করণের মে সংখ্যার প্রচ্ছদে জায়গা করে নিয়েছেন বলিউড-হলিউডের জনপ্রিয় অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। এই বিশেষ কভার স্টোরির ফটোশুটে নানা ভিন্ন লুকে ধরা দিয়ে তিনি যেন প্রতিটি ফ্রেমেই গড়ে তুলেছেন আলাদা স্টাইলের ভাষা।

ভোগ কভারে নজরকাড়া প্রিয়াঙ্কার গ্ল্যামারাস রূপপ্রিয়াঙ্কা মানেই গ্ল্যামার, আত্মবিশ্বাস আর নিখুঁত ফ্যাশন বোধ। ভোগ অ্যারাবিয়ার কভার স্টার হিসেবেও তিনি সেই স্বাক্ষরকে আরও এক ধাপ এগিয়ে নিয়েছেন। একাধিক হাই-ফ্যাশন আউটফিটে হাজির হয়ে আবারও বুঝিয়ে দিলেন, বৈশ্বিক ফ্যাশন দুনিয়ায় কেন তার অবস্থান এতটা শক্ত। এই ফটোশুটে তার প্রতিটি লুক যেন নিজস্ব বার্তা বহন করে।

ভোগ কভারে নজরকাড়া প্রিয়াঙ্কার গ্ল্যামারাস রূপকভারের জন্য তিনি বেছে নিয়েছেন দুটি সম্পূর্ণ ভিন্ন ধাঁচের পোশাক। একটি ফরাসি ব্র্যান্ড জিভঁশির উজ্জ্বল লাল ট্রেঞ্চ ড্রেস, অন্যটি ডিওরের অল-ব্ল্যাক আউটফিট। লাল সিল্ক-স্যাটিন ট্রেঞ্চ ড্রেসটিতে ছিল ওয়াইড নচ ল্যাপেল কলার, ডিপ ভি-নেকলাইন, ড্রপ শোল্ডার এবং ফুল-লেংথ বেল স্লিভস। সামনের স্লিট ও কোমরের রিবন টাই পুরো লুকটিকে দিয়েছে গঠনবদ্ধ অথচ এলিগ্যান্ট ছোঁয়া, সঙ্গে সাইড পকেট যোগ করেছে বাড়তি স্টাইল।

ভোগ কভারে নজরকাড়া প্রিয়াঙ্কার গ্ল্যামারাস রূপএই লুককে আরও আকর্ষণীয় করতে তিনি পরেছেন বুলগারির স্টেটমেন্ট নেকলেস, যেখানে ডায়মন্ড ক্রিস্টাল ও অ্যামেথিস্ট সেন্টারস্টোন ঝলমল করছে। পায়ে ছিল ব্ল্যাক পয়েন্টেড ব্লক হিল আর চুলে স্লিক ব্রেইডেড আপডো। মেকআপে ক্যারামেল শেডের লিপস, ডার্ক ব্রাউন লাইনার, উইংড আইলাইনার, মাসকারা-কোটেড ল্যাশেস ও ব্রোঞ্জারের ব্যবহার মিলিয়ে তৈরি হয়েছে গ্ল্যামারাস উপস্থিতি।

ভোগ কভারে নজরকাড়া প্রিয়াঙ্কার গ্ল্যামারাস রূপঅন্যদিকে, ডিওরের অল-ব্ল্যাক লুকে তিনি ছিলেন একেবারেই সংযত। কোনো অতিরিক্ত অ্যাকসেসরি ছাড়াই আউটফিটকেই প্রাধান্য দিয়েছেন। কলারড নেকলাইন ও ফুল-স্লিভ শার্টের সঙ্গে ফিটেড সিলুয়েট এবং নিচে মাল্টি-টিয়ার রাফলযুক্ত ভলিউমিনাস স্কার্ট এই কম্বিনেশন একসঙ্গে ক্ল্যাসিক ও এক্সপেরিমেন্টাল অনুভূতি তৈরি করেছে। এই লুকেও একই হেয়ারস্টাইল ও মেকআপ রাখা হয়েছে।

ভোগ কভারে নজরকাড়া প্রিয়াঙ্কার গ্ল্যামারাস রূপফটোশুটের অন্য লুকগুলোতেও ছিল বৈচিত্র্য। একটিতে তিনি যেন সত্তরের দশকের গ্ল্যামারকে ফিরিয়ে এনেছেন।

ভোগ কভারে নজরকাড়া প্রিয়াঙ্কার গ্ল্যামারাস রূপফরাসি ব্র্যান্ড লনভাঁর বার্ন্ট অরেঞ্জ ড্রেসের সঙ্গে হেডব্যান্ড, গোল্ড ইয়াররিংস, সব মিলিয়ে রেট্রো আবহ তৈরি হয়েছে। ফুল-স্লিভ, রাউন্ড নেকলাইন ও ফিগার-হাগিং ডিজাইনের এই আউটফিটটি তিনি স্টাইল করেছেন ব্ল্যাক পাম্পস দিয়ে।

ভোগ কভারে নজরকাড়া প্রিয়াঙ্কার গ্ল্যামারাস রূপশেষদিকে স্প্যানিশ ফ্যাশন হাউস ব্যালেন্সিয়াগার ভাইব্র্যান্ট লাল পোশাকে আবারও বোল্ড উপস্থিতিতে ধরা দেন তিনি। ড্রেপড র‍্যাপ নেকলাইন ও মিডি লেংথের এই ড্রেসের সঙ্গে গোল্ড স্টেটমেন্ট রিং এবং ব্ল্যাক স্যান্ডেল মিলিয়ে সম্পূর্ণ হয়েছে লুকটি।

ভোগ কভারে নজরকাড়া প্রিয়াঙ্কার গ্ল্যামারাস রূপএই ফটোশুটে প্রিয়াঙ্কা শুধু পোশাক নয়, নিজের আত্মবিশ্বাস ও স্টাইল সেন্স দিয়েও প্রতিটি ফ্রেমকে প্রাণবন্ত করেছেন। কখনো ক্ল্যাসিক, কখনো রেট্রো, আবার কখনো আধুনিক প্রতিটি উপস্থিতি যেন আলাদা গল্প বলে। ভোগ অ্যারাবিয়ার এই কভার ফিচার তার ফ্যাশন যাত্রায় আরেকটি উল্লেখযোগ্য সংযোজন হয়ে থাকল।

জেএস/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।