চুলের অকালপক্বতা রোধে যা খাবেন
শুধু যে বয়সের কারণে চুল পাকে এমন নয়। জিনগত কারণ অথবা অন্য কারণেও অনেকের অল্প বয়সে চুল পাকে। এর জন্য জীবনযাত্রা ও খাবারের কিছু ভূমিকা গুরুত্বপূর্ণ। কমবয়সে চুল পেকে গেলে কিছু খাবার বেশি বেশি খেতে হবে। চলুন জেনে নিই, কী সেই খাবারের তালিকা-
১. বেরি জাতীয় ফল বেশি করে খেতে হবে। এই ফলগুলোতে প্রচুর পরিমাণে ভিটামিন সি ও অ্যান্টি-অক্সিডেন্ট থাকে যা চুল ও ত্বকের জন্য জরুরি। এরা দেহে কোলাজেনের উৎপাদন বাড়ায় এবং অতিরিক্ত চর্বি পুড়িয়ে বয়োবৃদ্ধি প্রক্রিয়াকে ধীরগতিসম্পন্ন করে।
২. নিয়মিত সবুজ শাকসবজি খেতে হবে। এতে আছে প্রচুর ভিটামিন, মিনারেল, অ্যান্টি-অক্সিডেন্ট ও ডায়েটরি ফাইবার। সবুজ শাকসবজির ভিটামিন বি মাথার ত্বকের স্বাস্থ্যের জন্য জরুরি। চুল পেকে যাওয়াকে প্রতিরোধ করে ভিটামিন বি।
৩. প্রতিদিন খেতে হবে সামুদ্রিক মাছ। এই মাছে থাকে ওমেগা-৩ ফ্যাটি এসিড যা হাড়, চুল ও ত্বকের জন্য জরুরি। সামুদ্রিক মাছের উচ্চমাত্রায় ওমেগা-৩ ফ্যাটি এসিড এবং সেলেনিয়াম চুলের জন্য উপকারী হরমোন তৈরি করে।
৪. কাঠবাদাম ও চকোলেট খেলেও চুলের অকালপক্বতা দূর হয়।
এইচএন/এমএস