রোদ থেকে ত্বক বাঁচানোর উপায়
গরমের দাবদাহ দিনদিন বেড়েই চলছে। সানগ্লাস আর ছাতায়ও যেন কুলাচ্ছে না। এই সময়ে সবারই ত্বক রোদে পুড়ে যাচ্ছে, যাকে আমরা বলা হয় সানবার্ন। কীভাবে এই সানবার্ন বা রোদে পোড়া ত্বক থেকে রক্ষা পাবেন আসুন জেনে নিই-
১. প্রখর রোদে বাইরে বের হওয়ার সময় সানব্লক বা সানস্ক্রিন লোশন বা ক্রিম ব্যবহার করবেন এবং সঙ্গে সম্ভব হলে ছাতা। বাইরে যাওয়ার অন্তত ১৫ মিনিট আগে সানস্ক্রিন লোশন বা ক্রিম লাগাতে হবে।
২. বাইরে থেকে ফিরে মুখে টমেটোর রস রোদে পোড়া জায়গায় লাগান। একবার লাগানোর পর শুকিয়ে গেলে আবার লাগান। এবার ২০ মিনিট রেখে ধুয়ে ফেলুন।
৩. একইভাবে লেবুর রস আর টকদই একসঙ্গে মিশিয়ে লাগাতে পারেন। ২০ মিনিট পর ধুয়ে ফেলুন।
৪. রোদে পোড়া ভাব দূর করতে সাধারণ ও শুষ্ক ত্বকে মধু, মুসুর ডালের গুঁড়া ও দুধ একসঙ্গে মিশিয়ে প্যাক তৈরি করতে পারেন। এই প্যাক মুখে ও গলায় আধঘণ্টা রেখে ধুয়ে ফেলুন।
এইচএন/পিআর