বৈশাখের আগে চুলের যত্ন নেবেন যেভাবে


প্রকাশিত: ০৬:৫৮ এএম, ০৬ এপ্রিল ২০১৫

পহেলা বৈশাখের সাজে চুল বাঁধার ধরণটি কেমন হবে তাই নিয়ে এখনই ভাবতে বসে গেছেন নিশ্চয়ই। কিন্তু শুধু ভাবলেই তো হবে না, সুন্দর হেয়ারস্টাইলের জন্য চাই সুস্থ ও সুন্দর চুল। উৎসবের দিনটিতে চুল বেঁধে রাখুন কিংবা খুলেই রাখুন, তার জন্য যত্ন নিতে হবে একটু আগেভাগেই। চলুন জেনে নেয়া যাক, সুন্দর ঝলমলে চুলের জন্য কেমন যত্নের প্রয়োজন-

১. সপ্তাহে একদিন অলিভঅয়েল বা নারকেল তেল গরম করে মাথার তালুতে লাগান। এরপর একটি তোয়ালে গরম পানিতে ভিজিয়ে মাথায় পেঁচিয়ে রাখুন। একঘণ্টা পর শ্যাম্পু করে ফেলুন।

২. যদি প্রতিদিন শ্যাম্পু করার প্রয়োজন হয় তবে ভালো কোনো কোম্পানির মাইল্ড শ্যাম্পু ব্যবহার করুন। এর সঙ্গে ব্যবহার করুন ভালো মানের কন্ডিশনার।

৩. গরমে ঘামের জন্য চুলে এক ধরনের ভ্যাপসা গন্ধ হয়। এই ঝামেলা থেকে বাঁচতে শ্যাম্পুর পর এক মগ পানিতে লেবুর রস মিশিয়ে মাথায় ঢালুন। কন্ডিশনারের কাজও হবে আবার চুলে একটা সুন্দর গন্ধও হবে।

৪. ভেজা চুল না বাঁধাই ভালো। কারণ, ভেজা চুল বাঁধলে চুলে যেমন গন্ধ হয়, তেমনি চুলের গোড়া নরম হয়ে চুল পড়ে যায়। এছাড়া চুলে খুশকিও হতে পারে।

এভাবে যদি এখন থেকেই চুলের যত্ন নেন, তাহলে উৎসবের দিনটিতে আপনার সৌন্দর্য্য নজর কাড়বে সবার।

এইচএন/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।