স্টার সিরামিকস টাইলস ও স্যানিটারি ওয়্যারের উদ্বোধন
রাজধানীর হোটেল রেডিসনে ৮ মে, শুক্রবার সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হলো স্টার সিরামিকস টাইলস অ্যান্ড স্যানিটারি ওয়্যার।
স্টার সিরামিকস লিমিটেড-এর চেয়ারম্যান ড. খাতের মাসাদ জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে স্টার সিরামিকস পণ্যের উদ্বোধন করেন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক এস. এ. কে. আনোয়ারুজ্জামান, চিফ অপারেটিং অফিসার মো. মোয়াল্লিমুল ইসলাম, বিক্রয় ও বিপণন বিভাগের প্রধান সৈয়দ আলী আবদুল্লাহ জামিসহ দেশের স্বনামধন্য আর্কিটেক্ট, প্রকৌশলী ও সম্মানিত ডিলাররা।
উল্লেখ্য, হবিগঞ্জে অবস্থিত স্টার সিরামিকস লিমিটেড-এর ফ্যাক্টরিই বর্তমানে বাংলাদেশের সর্ববৃহৎ ও সর্বাধুনিক টাইলস ও স্যানিটারি ওয়্যার নির্মাণকারী প্রতিষ্ঠান; যা দেশের চাহিদা মিটিয়ে বিদেশেও রপ্তানি হচ্ছে।
অনুষ্ঠানে ড. খাতের মাসাদ জানান, টাইলস ও স্যানিটারি ওয়্যারের প্রচলিত ধারণাকে বদলে দেবে স্টার সিরামিকস-এর বিশ্বমানের পণ্য। কারণ, এখন সৃজনশীল ও দৃষ্টিনন্দন উন্নতমানের স্টার সিরামিকসের পণ্য ক্রেতারা পাবে ক্রয়ক্ষমতার মধ্যেই।
এলএ